Kharagpur IIT

গিয়েছিলেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে, জাপানে রহস্যমৃত্যু খড়গপুর আইআইটি পড়ুয়ার

অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, "অত্যন্ত বেদনাদায়ক খবর। পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেহ আনার ব্যবস্থা করা হয়েছে।''

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৩:১৩

options
link
গিয়েছিলেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে, জাপানে রহস্যমৃত্যু খড়গপুর আইআইটি পড়ুয়ার
ফাইল ছবি।

জাপানে ইন্টার্নশিপ করতে গিয়ে রহস্যমৃত্যু খড়গপুর আইআইটির (Kharagpur IIT) এক ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম শ্যাম সন্তোষ আগরওয়াল। গত মে মাসে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে যান তিনি। জানা যাচ্ছে, সেখানে সমুদ্রস্নানে নেমে দুর্ঘটনার মধ্যে পড়েন শ্যাম সন্তোষ। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আইআইটি সূত্রে খবর, ইতিমধ্যে দেহ ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “অত্যন্ত বেদনাদায়ক খবর। পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেহ আনার ব্যবস্থা করা হয়েছে।”

জানা গিয়েছে, বছর ২৪ এর শ্যাম সন্তোষ কুমার আগরওয়ালের বাড়ি মহারাষ্ট্রে। তিনি খড়গপুর আইআইটির স্থাপত্য ও পরিকল্পনা বিভাগের মাস্টার্স অফ আর্কিটেকচার প্রোগ্ৰামের স্নাতকোত্তর ছাত্র। থাকতেন খড়গপুর আইআইটির লাল বাহাদুর শাস্ত্রী হলে। জানা গিয়েছে এই বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়ে হিরোশিমা বিশ্ববিদ্যালয় যান। জানা গিয়েছে, রবিবার সেখানে সমুদ্র স্নানে নামেন শ্যাম সন্তোষ। সেই সময় কোনওভাবে জখম হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হিরোশিমা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই সেখানে তাঁর মৃত্যু হয়। আর এই খবর সোমবার খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এরপরেই শোকের ছায়া নেমে আসে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রসঙ্গে অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “অত্যন্ত বেদনাদায়ক খবর। পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেহ আনার ব্যবস্থা করা হয়েছে।” জানা গিয়েছে, ইতিমধ্যে খড়গপুর আইআইটির তরফে হিরোশিমা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দেহ ফেরানোর বিষয়ে আলোচনা হয় বলে খবর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.