ইসলামাবাদে রহস্যমৃত্যু লস্কর-ই-তইবার এক শীর্ষ কামান্ডারের। তার নাম কারী সাঈদ আব্দুল আজিজ। জানা যাচ্ছে, এক রেস্তরাঁয় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। প্রশ্ন উঠছে, খাবারের মধ্যেই কি তাহলে লুকিয়ে ছিল ‘মৃত্যুবাণ’?
আরও পড়ুন:
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আব্দুল নিয়মিত কুবা মসজিদে নামাজ পড়তে যেত। কয়েক দিন আগে একটি খাবারের দোকানে খাওয়াদাওয়া সেরে নামাজের জন্য সে কুবা মসজিদে যায়। কিন্তু সেখানে পৌঁছনোর পরই মসজিদের দরজার সামনে আচমকা লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল। কিন্তু কী কারণে তার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, আব্দুল দীর্ঘদিন ধরে লস্করের সদস্য ছিল। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গি পরিবারগুলিকে সে সহায়তা করত। কিন্তু লস্কর কমান্ডারকে খতম করল কোন ‘ধুরন্ধর’? তা নিয়েই উঠছে প্রশ্ন।
সম্প্রতি পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ৩০ লস্কর জঙ্গি। রিজওয়ান হানিফ নামে এক লস্কর জঙ্গির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে সে দাবি করেছে, গত তিন থেকে চার বছরে মধ্যে তাদের নিষিদ্ধ সংগঠনের অসংখ্য সদস্যের ‘রহস্যমৃত্যু’ হয়েছে। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলা জড়িত ছিল লস্কর। ওই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরাই খুন হয়েছেন ও হচ্ছেন পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। জানা গিয়েছে, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট ও মুজাফফরাবাদে অজ্ঞাত হামলাকারীর হাতে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি নিহত হয়েছে।
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান