সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দৌরাত্ম্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে গুলি করে খুন করল তারা। মৃতের নাম দর্শন সিং সাহসী (৬৮)। একইসঙ্গে এক পাঞ্জাবি গায়কের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, একদিন আগেই আমেরিকা-কানাডা সীমান্ত থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য জগদীপ সিং ওরফে জগ্গাকে গ্রেপ্তার করে রাজস্থানের পুলিশ। তারপরই এই দুটি ঘটনা প্রকাশ্যে এল।
সূত্রের খবর, গত সোমবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে বাড়ির সামনেই দর্শনকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই হুলস্থূল পড়ে যায় চারদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই দর্শনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দর্শনের বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল বন্দুকবাজ। দর্শন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেলেই গুলিবিদ্ধ হন।
ঘটনার পরই সমাজমাধ্যমে একটি পোস্টে এই হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলোন। বিষ্ণোই গ্যাংয়ের দাবি, দর্শন একটি বড় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার কাছ থেকে টাকা দাবি করেছিল গোল্ডি। সেই টাকা না পাওয়াতেই, তাঁকে হত্যা করে বিষ্ণোই গ্যাং। একইদিনে কানাডায় চান্নি নাটান নামে এক পাঞ্জাবি গায়াকের বাড়িতেও এই গ্যাং হামলা চালায়। তবে ঘটনায় চান্নির কোনও ক্ষতি হয়নি।
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী