তিন বছরের জন্য স্থগিত হতে পারে এইচ-১বি ভিসা! আমেরিকায় এই প্রস্তাবে একটি বিল পেশ করা হয়েছে। যদি বিলটি পাশ হয়ে যায় তাহলে কেবল যে ওই ভিসা স্থগিত হবে তাই নয়, কর্মসূচিটিরও আমূল সংস্কার হতে পারে। নিঃসন্দেহে সেক্ষেত্রে সেদেশে কর্মরত ভারতীয়-সহ বিদেশি নাগরিকরা প্রবল সমস্যায় পড়বেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, রিপাবলিকানদের তরফে ওই বিল উত্থাপন করা হয়েছে। দাবি করা হয়েছে, এইচ-১বি ভিসা মার্কিন নাগরিকদের প্রবল ক্ষতি করছে। তাঁদের চাকরি খেয়ে নিচ্ছেন ভারতীয়-সহ বিদেশিরা। ফলে তা আপাতত স্থগিত করে দিয়ে পুরো কর্মসূচিটির আমূল সংস্কার করা হোক। ‘এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট অফ ২০২৬’ নামের বিলটির উদ্দেশ্যই হল পুনরায় চালু করার আগে এই ভিসা ব্যবস্থাকে ঢেলে সাজানো। উল্লেখ্য, প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই ভিসা দেওয়া হয়। যা পরে আরও ৩ বছর বাড়িয়ে মোট ৬ বছর পর্যন্ত করা যায়। এইচ-১বি ভিসায় থাকাকালীন স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করা যায়।
এই বিলে সুদূরপ্রসারী পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। যদি তা পাশ হয়ে যায়, সেক্ষেত্রে বার্ষিক এইচ-১বি কোটা ৬৫,০০০ থেকে কমে ২৫,০০০-এ নামিয়ে আনা হবে। এটি লটারি ব্যবস্থার পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া চালু এবং বার্ষিক ন্যূনতম বেতন ২,০০,০০০ ডলার নির্ধারণ করার কথাও বলা হয়েছে বিলে। পাশাপাশি কোনও বিদেশিকে চাকরি দেওয়ার সময় নিয়োগকর্তাদের এটা নিশ্চিত করতে হবে যে তাঁরা কোনও আমেরিকান কর্মী খুঁজে পাননি। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে, কোনও মার্কিন কর্মীকে তাঁরা ছাঁটাই করেননি। সেই সঙ্গে এই বিল এইচ-১বি কর্মীদের একাধিক চাকরিতে নিযুক্ত হওয়া থেকে বিরত রাখবে।
সর্বশেষ খবর
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন
-
শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি