মৃত্যুর মুখ থেকে শিশুকে বাঁচিয়ে ফরাসি নাগরিকত্ব পেলেন ‘স্পাইডারম্যান’ মামুদউ

তাঁর সাহসিকতার প্রসংশায় পঞ্চমুখ গোটা দেশ৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৮, ১৪:২৪

options
link
মৃত্যুর মুখ থেকে শিশুকে বাঁচিয়ে ফরাসি নাগরিকত্ব পেলেন ‘স্পাইডারম্যান’ মামুদউ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্য সম্মান পেলেন ‘স্পাইডারম্যান’৷ ২২ বছর বয়সী ওই যুবক এখন এই নামেই বিখ্যাত৷ বহুতলের বারান্দা থেকে ঝুলন্ত শিশুকে বাঁচিয়ে এখন ফ্রান্সের হিরো মামুদউ গাসামা৷ তাঁর সাহসিকতার প্রসংশায় পঞ্চমুখ গোটা দেশ৷ একই সঙ্গে সম্মান জানিয়ে মামুদউকে ফ্রান্সের নাগরিকতা দেওয়া হবে বলে ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানু্য়েল ম্যাক্রোঁ৷

Advertisement

ঘটনাটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না৷ ঠিক যেন মাকড়সা মানব। বিপদে আপদে যেমন হঠাৎ করে উদয় হয়ে দেওয়াল বেয়ে লাফিয়ে ঝাঁপিয়ে উদ্ধার করে স্পাইডারম্যান, ঠিক তেমনই। কী অনায়াসে রাস্তা থেকে লাফ দিয়ে বারান্দায় উঠে এল কৃষ্ণাঙ্গ লোকটা। তারপর একের পর বারান্দা বেয়ে চলে এল পাঁচতলায়। সেখানেই মাস কয়েকের একটি শিশু ঝুলছিল রেলিং ধরে। আর পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে তার  জামার কোনা ধরে কোনও মতে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিলেন এক ব্যক্তি। মামুদউ গাসামা বারান্দার রেলিংয়ে বাঁ পা আটকে ডান হাতটা বাড়িয়ে দিলেন শিশুটির দিকে। তারপর টেনে কোলের কাছে এনে লাফিয়ে নামল নিচের বারান্দায়। প্যারিসের মাল্টি এথনিক এইট্টিনথ ডিসট্রিক্টের রাস্তায় তখন শোনা যাচ্ছে দমকলের গাড়ির আওয়াজ। কিন্তু, ততক্ষণে বিপদ কেটে গিয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে একটি শিশু। সোমবার এই অসাধারণ সাহসিকতার পুরস্কার হিসাবে ফরাসি নাগরিকত্ব দেওয়া হল শরণার্থী মামুদউ গাসামাকে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানু্য়েল ম্যাক্রোঁ  তাঁকে ডেকে পাঠালেন রাজ ভবনে। শুনলেন গাসামার কথা। তারপর জানালেন, তাঁকে ফরাসি নাগরিকত্ব দেওয়ার সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। এখন শুধু গাসামার সম্মতির অপেক্ষা। অবশ্য এটুকুই নয়। ম্যাক্রোঁ আরেকটি প্রস্তাব রেখেছেন এই করিৎকর্মা এই যুবকের কাছে। দেশের দমকল পরিষেবায় যোগ দেওয়ার অনুরোধও করেছেন তিনি। আফ্রিকার ছোট্ট দেশ মালির বাসিন্দারা শরণার্থী হিসাবে থাকে ফ্রান্সে। তাঁদের নাগরিকত্ব দেওয়ার ঘটনা এই প্রথম। সম্মানিত হয়ে গাসামার প্রতিক্রিয়া, “দারুণ অনুভূতি। সেদিন এসব না ভেবেই ঝাঁপিয়ে পড়েছিলাম।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[ঝড়ে বিধ্বস্ত ঝাড়খণ্ড, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.