সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সময় স্ত্রী’র অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন স্বামী৷ বড় বড় টানা টানা চোখ৷ কত সুন্দর আঁখিপল্লব৷ সব মিলিয়ে যেন কোনও পরি৷ কিন্তু সে তো ছিল স্ত্রী’র সাজগোজ করা অবতার৷ আইলাইনার, আইশ্যাডো, লিপস্টিক, মাসকারার সমাহার দেখে মুগ্ধ না হয়ে স্বামী আর যাবেন কই? কিন্তু বিপদ ঘটল মেকআপ মুছে ফেলতেই৷ স্ত্রীকে বিনা সাজগোজে দেখেই একেবারে চমকে গেলেন স্বামী৷ স্ত্রীর রূপ দেখে মনে হল যেমন সুন্দর বিয়ের সময় স্ত্রীকে দেখেছিলেন, তেমন সুন্দর তিনি আর নেই৷ আর সেই কারণেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আর্জি জানালেন স্বামী৷
ঘটনাটি ঘটেছে দুবাইয়ে৷ বিয়ের পর আরব আমিরশাহির এই দম্পতি একসঙ্গে বেড়াতে যাওয়ার পরই এই ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, স্বামী এবং স্ত্রী একসঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন৷ মেকআপহীন স্ত্রী জল থেকে উঠে আসতেই স্বামী দেখেন তাঁকে আর সুন্দর দেখতে লাগছে না৷ আর তারপরই বিচ্ছেদের সিদ্ধান্ত৷ এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রী৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
শাখারভের সমর্থনে আজ সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন?
-
বেহাল রাস্তায় যাতায়াতে সমস্যা! ট্রাইব্যুনালের কাজ থেকে নিষ্কৃতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি
-
অভিযোগ করেননি ‘কেষ্ট’, অনুব্রতের কলার ধরে হুঁশিয়ারি, ভাঙচুরের পর মুক্ত ৩ যুবক
-
যোগ্যদের সম্মান দিতে জানে না, ডুববে পর্তুগাল! রোনাল্ডোর অপমানে ফুঁসে উঠলেন বোন
-
১৩ বছরেই সামাজমাধ্যমে অ্যাকাউন্ট! অথচ ভারতীয় আইনে অনূর্ধ্ব ১৮-রা ‘নাবালক’