সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে একটাই ট্রাক৷ তার ঘাড়ে চেপে আছে আরও দু’দুটি ট্রাক৷ না, কোনও সিনেমার দৃশ্য নয়৷ রাস্তায় এ দৃশ্য দেখে তাজ্জব বনে গেলেন চিনা ট্রাফিক পুলিশরা৷
উত্তর চিনের রাস্তায় টহল দিতে দিতে সিসিটিভি ক্যামেরায় চোখ রেখে অবাক হয়ে যান সে দেশের ট্রাফিক পুলিশরা৷ দেখা যায়, এক ট্রাকচালক একই সঙ্গে তিনটি ট্রাক বয়ে নিয়ে যাচ্ছেন৷ আসলে তিনি চালাচ্ছেন একটি ট্রাকই৷ কিন্তু তার উপরে চাপিয়ে নিয়েছেন আরও দুটি ট্রাক৷ তড়িঘড়ি সেই ড্রাইভারের খোঁজ পড়ে৷ জানা যায়, তিনটি ট্রাক নিয়ে যেতে যে মাত্রাতিরিক্ত টাকা টোল হিসেবে দিতে হবে, তা এড়াতেই এই অভিনব ফন্দি আঁটেন চালক৷ কিন্তু এ পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরল চালকের কাছেই৷ টাকা বাঁচা তো দূরের কথা, উল্টে পুলিশের চোখে ধরা পড়ে যাওয়ার পর মোটা অঙ্কের জরিমানা হল তাঁর৷

রাস্তার কর বাঁচাতে প্রায়শই নানারকম চালাকির আশ্রয় নেন চালকরা৷ এর আগেও চিনে একটি ট্রাকের উপর আর একটিকে চাপিয়ে চালাতে গিয়ে বিপাকে পড়েছিলেন আর এক চালক৷ তবে সে উদাহরণ যে কিছুই নয় তা প্রমাণ করে দিলেন ইনি৷ তিন ট্রাক নিয়ে পেরিয়ে যেতে পারলে তাঁর পন্থাই হয়ত চালকদের কাছে মডেল হয়ে উঠত৷ তবে পুলিশের তৎপরতায় শেষমেশ আর তা সম্ভব হল না৷
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ ডেডলাইন মেনে ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন স্পিকার
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের