বন্ধুর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত যুবক, ভিডিও করলেন অন্য মহিলা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৭, ০৮:২১

options
link
বন্ধুর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত যুবক, ভিডিও করলেন অন্য মহিলা
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গমের ইচ্ছে চেপে রাখতে পারেননি। তখন সে বন্ধু, কে শক্রু সেসব মাথায় ছিল না। আর তাতেই ঘটল বিপত্তি। বন্ধুর স্ত্রীর সঙ্গে যৌনমিলনের অভিযোগে গ্রেপ্তার করা হল ওই মহিলা এবং এক পাকিস্তানি যুবককে। সেই সঙ্গে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় ফিলিপিন্সের এক মহিলাকেও জেল হেফাজতের নির্দেশ দিল আবু ধাবির এক ফৌজদারি আদালত।

Advertisement

অভিযুক্ত পাক যুবক এবং দুই মহিলার প্রথমে তিন বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ওই আদালত। তবে বন্ধুর সম্মতিতে যুবককে পরে বেকসুর খালাস করে দেওয়া হয়। জানা গিয়েছে, আবু ধাবির একটি আবাসনে নিজেদের ফিলিপিনো স্ত্রীদের নিয়ে একসঙ্গেই থাকতেন দুই বন্ধু। গত ১৫ বছর ধরে একসঙ্গেই রেস্তরাঁ ও পরিবহনের ব্যবসা করে আসছেন তাঁরা।

Advertisement

[বিশ্বের এই সব স্থানে প্রকাশ্যেই নগ্নতায় মজে যান মানুষ]

ঘটনা গত বছর অক্টোবরের। এক বন্ধু স্নানে গেলে হঠাৎই কৌতূহলবশত তাঁর মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করেন অন্য বন্ধু। তখনই বেশ কয়েকটি ভিডিও খুঁজে পান। যেখানে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর সঙ্গমের দৃশ্য রেকর্ড করে রাখা হয়েছে। এমন ভিডিও দেখে মাথা ঠিক রাখতে পারেননি তিনি। বন্ধু স্নান থেকে বেরিয়ে এলে সজোরে তাঁর ডান চোখে আঘাত করেন। বন্ধুর মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তারপরও তাঁকে রাগের মাথায় মারধর করতে থাকেন বন্ধু। কিন্তু হাজার হোক, এতদিনের বন্ধুত্বের সম্পর্ককেও এড়াতে পারেননি তিনি। তাঁর শোচনীয় অবস্থা দেখে নিজেই তাঁকে নিয়ে হাসপাতালে যান।

Advertisement

[সর্বনাশ! ফাঁস হল ১২ কোটি Jio গ্রাহকের আধার নম্বর!]

পরে এই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়। যে মহিলার সঙ্গে ব্যক্তি সঙ্গমে জড়িয়ে পড়েছিলেন, তাঁকে এবং যে সেই দৃশ্য ভিডিও করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়েছিলেন, সেই মহিলাকেও গ্রেপ্তার করে পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। যদিও বন্ধুর দৌলতেই এ যাত্রায় বেঁচে যান ব্যক্তি। তবে সকলেই নিজেদের উপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার মামলা চলছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.