সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় বুধবার ভোরে ভয়াবহ আগুন লাগে লন্ডনের একটি বহুতলে৷ দাউদাউ করে জ্বলে উঠা আগুন দেখে আতঙ্কে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন৷ কেউ কেউ নিরাপদ স্থানে পৌঁছতে পারলেও এখনও ওই বহুতলে আটকে রয়েছেন বহু মানুষ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৪০টি ইঞ্জিন ও ২০০ দমকলকর্মী৷
Residents continue to be evacuated from tower block fire in London. Number of ppl being treated for a range of injuries: Metropolitan police pic.twitter.com/mSUb2RKGoc
Advertisement— ANI (@ANI_news) June 14, 2017
Advertisement
বিবিসি সূত্রে খবর, ল্যাঙ্কাস্টারের গ্রেনফেল টাওয়ার নামের ওই বহুতলটির পুরোটাই গ্রাস করেছে আগুন৷ তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বহুতলটি ভেঙে পড়তে পারে৷ জানা গিয়েছে, বহুতলটির তিনতলায় আগুন লাগে তারপর ক্রমশ তা ছড়িয়ে পড়ে ২৭ তলা পর্যন্ত৷ তবে কী করে বহুতলটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনাস্থলে মজুত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনায় আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে বহুতলটিতে আটকে থাকতে পারেন বহু বাসিন্দা৷ ঠিক কতজন ওই বিল্ডিংয়ে আটকে রয়েছেন তা এখনও জানা যায়নি৷ ইতিমধ্যে, নিরাপত্তার খাতিরে খালি করে দেওয়া হয়েছে আশেপাশের অন্যান্য বাড়িগুলি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় গোটা বিল্ডিংটি আগুনের কবলে চলে গিয়েছে৷ বাড়িটির কাচ ও দেওয়াল তাপের প্রভাবে খসে খসে পড়ছে৷ বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে৷
#WATCH: Fire engulfs 27-storey tower block in Latimer Road, west London. 40 fire engines & 200 firefighters at the spot. pic.twitter.com/OeRK7P33g9
— ANI (@ANI_news) June 14, 2017
তবে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনও খবর নেই৷ ঘটনাস্থলে মজুত উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ভিডিও ও ছবি৷
সর্বশেষ খবর
-
‘গতিবিধির উপর নজর রয়েছে’, কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের
-
সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা