সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির বিরুদ্ধে একাধিকবার উঠেছে তথ্য পাচারের অভিযোগ৷ যা নিয়ে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব৷ অভিযোগ মেটাতে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করেছে সংস্থাগুলি৷ তথ্যের বেআইনি ব্যবহার রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিল টুইটার৷ সম্প্রতি প্রকাশিত তথ্য একটি বলছে, গত দু’মাসে প্রায় ৭ কোটি জাল অ্যাকাউন্ট বন্ধ করেছে মাইক্রো ব্লগিং সাইটটি৷ এই অ্যাকাউন্ট গুলির বেশির ভাগই ছিল অত্যন্ত সন্দেহভাজন বা ইনঅ্যাক্টিভ৷
[দিল্লির উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর মালদ্বীপের]
জানা গিয়েছে, এই জাল অ্যাকাউন্টগুলির বিষয়ে টুইটারকে অনেদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিল মার্কিন প্রশাসন৷ কেবল আবেদন করাই নয়, শেষের দিকে কার্যত টুইটারের উপর চাপ সৃষ্টি করছিল আমেরিকা৷ কারণ, এই জাল অ্যাকাউন্টগুলির মাধ্যমেই সমগ্র বিশ্বে পাচার হয়ে যাচ্ছিল বহু গ্রাহকের গোপন তথ্য৷ যা ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন বেআইনি কাজে৷ পাশাপাশি বেহাত হয়ে যাচ্ছিল অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিভিন্ন পাসওয়ার্ড৷ ফলে, চাপ পড়তেই বিষয়টিকে তৎপরতার সঙ্গে দেখতে শুরু করে টুইটার৷
[রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আর্থিক প্যাকেজ ঘোষণা এডিবির]
মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, তাদের টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, গত অক্টোবর থেকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে এই জাল অ্যাকাউন্টের সংখ্যা৷ অন্যান্য সময়ের চেয়ে বৃদ্ধির হার বেড়েছে প্রায় দ্বিগুণ৷ সংস্থাটির দাবি, বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হওয়ায় ফেক অ্যাকাউন্ট গুলিকে খুঁজে, তা নষ্ট করতে কিছুটা সময় লাগছিল তাদের৷ ফলে গত দু’মাস অর্থাৎ মে ও জুন ধরে লাগাতার জাল অ্যাকাউন্ট বন্ধের কাজ করেছেন তাঁরা৷ প্রত্যেকদিন প্রায় এক মিলিয়ন করে জাল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে৷ পাশাপাশি, তথ্য পাচার রুখতে, গত মাসেই বেশকিছু নয়া ফিচারও নিয়ে এসেছে টুইটার কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?