যুদ্ধের আগুন নেভার নাম নেই মধ্যপ্রাচ্যে। শনিবার সকালে ফের ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইজরায়েল (Iran‑Israel War)। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে তেহরানে হামলা করেছে তারা। দেখা গিয়েছে, দাউদাউ আগুনে জ্বলছে ইরানের রাজধানীতে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দর! এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণে’র দাবি উড়িয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে আট দিন পেরনোর পরও মধ্যপ্রাচ্য পুড়ছে যুদ্ধের আঁচে।
আরও পড়ুন:
আইডিএফের তরফে জানানো হয়েছে, নতুন করে গ্রেটার তেল আভিভ ও মধ্য ইজরায়েলের বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে ইরান। তারই বদলা নিতে ফের তেহরানে মিসাইল ছুড়তে শুরু করেছে ইজরায়েল। এদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে, ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণে’র দাবি তারা মানবে না। পাশাপাশি পরিষ্কার করে দিয়েছে নতুন সুপ্রিম লিডার বাছাও তাদেরই একান্ত সিদ্ধান্ত। স্পষ্টতই ইরান বুঝিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতেও নিজেদের অবস্থান বদলাতে রাজি নয় তারা।
দাউদাউ আগুনে জ্বলছে ইরানের রাজধানীতে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দর! এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণে’র দাবি উড়িয়ে দিয়েছে ইরান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘কোনও কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’ ট্রাম্প বলেন, ‘নতুন নেতৃত্ব আসার পর ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবার শক্তিশালী করতে কাজ করা হবে।’ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তিনি অগ্রজ ভূমিকা পালন করতে চান। কিন্তু ইরান বুঝিয়ে দিচ্ছে তারা ট্রাম্পের এমন প্রস্তাবে রাজি নয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।
আইডিএফের তরফে জানানো হয়েছে, নতুন করে গ্রেটার তেল আভিভ ও মধ্য ইজরায়েলের বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে ইরান। তারই বদলা নিতে ফের তেহরানে মিসাইল ছুড়তে শুরু করেছে ইজরায়েল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের