সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তানেই ফের হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে সাত জন পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বালুচিস্তানের হারনাই (Harnai) জেলার একটি সিকিউরিটি চেকপোস্ট ডিউটি করছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। আচমকা সেখানে হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এর জেরে ঘটনাস্থলেই সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়। জখম হন আরও বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: চাপে পড়ে পিছু হঠলেন ট্রাম্প, সই করলেন কোভিড মোকাবিলা সংক্রান্ত বিশেষ বিলে]
জঙ্গি হামলার পরেই পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR)-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটি চেকপোস্ট ডিউটি করার সময় প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস (FC) -এর সদস্যদের উপর আচমকা হামলা চালায় একদল বন্দুকবাজ। তাদের গুলিতে সাত জন সেনাকর্মী মারা গিয়েছেন। জখম হয়েছেন কয়েকজন। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানি সেনার তরফে এই বিবৃতি দেওয়া হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে পুলিশ। এপ্রসঙ্গে হারনাই প্রদেশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক শাওয়ালি তারিন জানান, উভয়পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের ফলে ঘটনাস্থলে ৬ জন আধাসামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ২ জন বেসরকারি নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও ৬ জন।
[আরও পড়ুন: মেয়ের পর বাবা, এবার করোনার ভ্যাকসিন নিতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন!]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি