‘হেরিটেজ কন্ডোম’-এর বিজ্ঞাপনে ছবি ব্রিটিশ রাজপুত্র ও হবু বউয়ের

জানেন এর বিশেষত্ব কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৫৪

options
link
‘হেরিটেজ কন্ডোম’-এর বিজ্ঞাপনে ছবি ব্রিটিশ রাজপুত্র ও হবু বউয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেরিটেজ। মানে ঐতিহ্য। ব্রিটেনের রাজপরিবারের সবেতেই থাকে ঐতিহ্যের ছোঁয়া। তাহলে কন্ডোমই বা বাদ যায় কেন? রবিবারই বিয়ে ব্রিটেনের রাজপুত্রের। ‘ফুলশয্যা’ অনতিবিলম্বেই। তার আগে গোটা ব্রিটেনবাসীকে ‘হেরিটেজ কন্ডোম’ উপহার ক্রাউন জুয়েলের। বিনামূল্যে নয় অবশ্য। দাম ১০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯১৭ টাকা।

Advertisement

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর হবু স্ত্রী তথা হলিউড অভিনেত্রী মেগানের জীবনের এই সন্ধিক্ষণকে আরও বেশি মধুর করে তুলতে ক্রাউন জুয়েলস ‘হেরিটেজ কন্ডোম’-এর বিশেষ প্যাকেট তৈরি করেছে। উজ্জ্বল নীল রঙের এই মোড়কে হ্যারি-মেগানের ছবি দিয়ে তাঁদের কন্ডোমটি উৎসর্গ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চট্টগ্রামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাদক পাচারকারীদের গুলিযুদ্ধ, নিহত ২]

Advertisement

লন্ডনের বিভিন্ন দোকানে ইতিমধ্যেই হু হু করে বিক্রি হচ্ছে কন্ডোমটি। প্যাকেটের উপরে লেখা রয়েছে, ‘তোমার রাজপুত্র আসবে’। তবে এটি সুখের বিছানায় ব্যবহার করার জন্য কি না তা নিয়ে কিছুটা ধন্দ রয়েছে। কারণ দোকানে হ্যারি-মেগানের বিয়ে উপলক্ষে তাঁদের ছবি দেওয়া সুইম স্যুট, বার্বি ডলের মতোই এই কন্ডোমের প্যাকেটটিও সাজানোর জিনিস হিসাবে বিক্রি হচ্ছে বলে দাবি একাংশের। শোনা যাচ্ছে, প্যাকেটটিতে সতর্কবাণী হিসাবে লেখা আছে, ‘এটি একটি শৌখিন জিনিস। গর্ভনিরোধক হিসাবে ব্যবহারের জন্য নয়।’ যদিও সংস্থাটির তরফে অন্য একটি সূত্র জানিয়েছে, ক্রাউন জুয়েলস হেরিটেজ কন্ডোম বাজারে বিক্রি হচ্ছে। এক-একটি বাক্সে ৮০টি কন্ডোমের প্যাকেট আছে।

বহু ব্রিটিশ তরুণী ইতিমধ্যেই নিজের প্রিন্স চার্মিংকে সারপ্রাইজ গিফট দিতে এই বিশেষ কন্ডোম কিনছেন বলে সংস্থাটির দাবি। শোনা যাচ্ছে, এই কন্ডোমের বাক্সটি খুললেই ‘গড সেভ দ্য কুইন’ নামে একটি গানও বাজবে! তবে ব্রিটেনের এই সম্মাননীয় সংগীতকে শ্রদ্ধা জানাতে যদি মাঝপথে উঠে দাঁড়াতে হয় তাহলেই মুশকিল। অবশ্য গানটি সম্ভবত বাক্স খোলার সময়ই বাজবে। তাই এই ঝুঁকি থাকছে না।

[ফের বিপাকে খালেদা, পৃথক মামলায় জারি গ্রেপ্তারি পরওয়ানা]

ব্রিটিশ রাজপুত্রের রাজকীয় বিবাহের রাতে লন্ডনের বহু দম্পতি, যুগল হ্যারি-মেগানকে উৎসর্গীকৃত কন্ডোম ব্যবহার করে মিলন সম্পূর্ণ করবেন বলে ভেবেই এমন বিশেষ কন্ডোম বাজারে এনেছে সংস্থাটি। ব্রিটেনের রাজ পরিবার যেরকম গোঁড়া মনোভাবের তাতে এমন পণ্য বাজারে আনা নিয়ে বাকিংহাম প্যালেস আপত্তি তুলতে পারে বলেও মনে করছে ব্রিটিশদের একাংশ। যদিও এখনও এমনটা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.