সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের আমলে পূর্বের চিনা ভীতি অনেকটাই কাটিয়ে উঠেছে সক্ষম হয়েছে ভারত৷ আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়ার ফলেই ভারতের এই কাজ সম্ভবপর হয়েছে৷ সম্প্রতি একটি প্রতিবেদন এমনই স্বীকারোক্তি করেছে চিনা সরকার দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবালর টাইমস৷ পাশাপাশি তাঁরা আক্রমণও শানিয়েছে৷ চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার দায় চাপিয়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা এনডিএ সরকারের উপরে৷
[সমাধিস্থল ও শ্মশানের দখল নিচ্ছে এলাকার প্রভাবশালীরা, অভিযোগ পাক হিন্দুদের]
প্রতিবেদনের প্রথমাংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই প্রতিরক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্ত ঘটেছে ভারতের৷ তাঁর আমলেই সমৃদ্ধ হয়েছে দেশের অস্ত্রাগার৷ ফলে নন-ন্যাটো দেশগুলির মধ্যে আমেরিকার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছে ভারত৷ এরফলে অনেকটাই চিনা ভীতি কাটিয়ে উঠতে পেরেছে নয়াদিল্লি৷ যার অন্যতম কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকা৷
প্রতিবেদনের দ্বিতীয় অংশে মূলত দোষারোপ করা হয়েছে প্রধানমন্ত্রীকে৷ টেনে আনা হয়েছে, নির্জোট আন্দোলনের সময় ভারতের অবস্থানকে৷ বলা হয়, তখন শক্তিশালী দেশগুলির থেকে সমদূরত্ব বজায় রাখে নয়াদিল্লি৷ সমালোচনা করা হয়, ভারতের বিদেশমন্ত্রকের কূটনৈতিক থিঙ্কট্যাঙ্ককেও৷ বলা হয়, নয়াদিল্লির মসনদে বসেই পূর্ববর্তী সরকারের সমস্ত কূটনৈতিক বিশেষজ্ঞদের সরিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি৷ তৈরি করেন নিজস্ব কূটনৈতিক টিম৷ যা চিনের সঙ্গে খারাপ করেছে ভারতের সম্পর্ক৷
[ফের মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের থাবা, প্রতিহত করল মাইক্রোসফট]
যদিও চিনের এই প্রতিবেদনকে গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি৷ একে একপ্রকার হা-হুতাস বলতেই কটাক্ষ করা হয়েছে৷ এর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ৭৩ দিনের ডোকলাম সমস্যাকে৷ বলা হয়েছে সেই সময় ভারতের দৃঢ় অবস্থানের কাছে কার্যত পিছু হঠতে বাধ্য হয় লাল চিন৷ ডোকলাম থেকে সেনা সরিয়ে নেয় বেজিং৷ যা একপ্রকার তাদের হার৷ বিশেষজ্ঞদের মতে, ডোকলাম সমস্যায় ভারতের কাছে এই হারকে এখনও ভুলতে পারছে না চিন৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার