হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানি সেনার বিরুদ্ধে। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। তার মধ্যেই অজ্ঞাতবাস থেকে নতুন করে হুঁশিয়ারি দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন়, শত্রুদের উপর এবার বিদ্যুৎ গতিতে হামলা চলবে।
আরও পড়ুন:
শনিবার ইরানের সেনা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দেন। খামেনেই। সেখানে তিনি বলেন, “ইরানের নৌবাহিনী শত্রুদের পরাজয় স্বীকার করাতে প্রস্তুত। চরম আঘাত হানতেও প্রস্তুত।” একইসঙ্গে ইরান সরকারের ভূয়সী প্রশংসাও করেন খামেনেই। প্রসঙ্গত, শনিবার সকালেই হরমুজ ফের বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনও মুখ খোলেনি।
এদিকে শনিবারই হরমুজ পেরতে গিয়ে হামলার মুখে পড়ে দু’টি ভারতীয় পতাকাবাহী জাহাজ।জানা যাচ্ছে, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল ২০ লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এসবের মাঝেই নতুন করে হুমকি দিল খামেনেই।
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?