Mojtaba Khamenei

গোপন ডেরা থেকেই নয়া বার্তা মোজতবার! মৃত্যুজল্পনা উড়িয়ে কী বললেন ইরানের সুপ্রিম লিডার?

এদিকে কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদার সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা আহত। তিনি রাশিয়ায় চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সম্প্রতি তিনি কথা বলেন। শুধু তা-ই নয়, মোজতাবাকে যাতে রাশিয়ায় এনে চিকিৎসা করানো হয়, তার জন্য নাকি ব্যাক্তিগতভাবে প্রস্তাবও দেন পুতিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৯:০৯

options
link
গোপন ডেরা থেকেই নয়া বার্তা মোজতবার! মৃত্যুজল্পনা উড়িয়ে কী বললেন ইরানের সুপ্রিম লিডার?
ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। ছবি: সংগৃহীত।

মৃত্যুজল্পনা উড়িয়ে গোপন ডেরা থেকে নয়া বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। একটি লিখিত বিবৃতিতে তিনি ধন্যবাদ জানিয়েছেন ইরাককে। তিনি বলেছেন, “আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে ইরানের পাশে থাকার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ।”

Advertisement

গত ২৮ সেপ্টম্বর মার্কিন এবং ইজরায়েলি হামলায় মৃত্যু হয় পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর ইরানের নতুন সুপ্রিম লিডার করা হয় তাঁর পুত্র মোজতবাকে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। তবে গোপন ঘাঁটি থেকে একাধিকবার বার্তা দিয়েছেন তিনি। এর মধ্যেই জল্পনা ছড়ায় হামলায় প্রাণ হারিয়েছেন মোজতবাও। তবে একাধিক প্রতিবেদনে আবার দাবি করা হয়, ইরানের নয়া সুপ্রিম লিডার বেঁচে আছেন। কিন্তু তিনি গুরুতর আহত।

Advertisement

এই পরিস্থিতিতে রবিবার ফের একটি বার্তা দিয়েছেন মোজতবা। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, লিখিত বিবৃতিতে তিনি লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে লাগাতার আমেরিকা এবং ইজরায়েলের আগ্রাসনের মাঝেও তেহরানকে সমর্থন করে গিয়েছে ইরাক। এতে আমরা আপ্লুত। ইরাকের সর্বোচ্চ কর্তৃপক্ষকে ধন্যবাদ। এর পাশাপাশি আমরা আমাদের দেশের জনগণের প্রতিও কৃতজ্ঞ।’ তবে সাম্প্রতিক এই বার্তায় আমেরিকা বা ইজরায়েলকে নিয়ে মোজতবা মুখ খোলেননি।

Advertisement

এদিকে কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদার সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা আহত। তিনি রাশিয়ায় চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সম্প্রতি তিনি কথা বলেন। শুধু তা-ই নয়, মোজতাবাকে যাতে রাশিয়ায় এনে চিকিৎসা করানো হয়, তার জন্য নাকি ব্যাক্তিগতভাবে প্রস্তাবও দেন পুতিন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ যুদ্ধ বিমানে করে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানের নয়া সুপ্রিম লিডারকে। তাৎপর্যপূর্ণভাবে রাশিয়া এই দাবিতে সিলমোহর না দিলেও তারা অস্বীকারও করেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.