সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে তাকে খানিকটা কুমিরের মতো৷ কিন্তু জলে থাকে না৷ উচ্চতাও আর পাঁচটা কুমিরের মতো নয়! ১৫ থেকে ১৬ ফুট উচ্চতা সম্পন্ন এই কুমিরটিকে দেখলে আপাতভাবে এটিকে ডাইনোসর মনে হয়৷ ফ্লোরিডার বাফেলো ক্রিক গল্ফ কোর্সে এই দৈত্যাকার কুমিরের প্রথম দর্শন যেকোনও ব্যক্তির পিলে চমকে দেয়৷ কিন্তু এরপর ভাল করে খেয়াল করলে দেখা যায়, চেহারায় দৈত্য হলেও ব্যবহারে তেমন ভয়াবহ নয় এই কুমির!
গল্ফকোর্সে উপস্থিত মানুষকে বিশেষ পাত্তা না দিয়ে একেবারে নিজের ছন্দে ঘোরাফেরা করে এই দৈত্যাকার কুমির!
প্রত্যক্ষদর্শী চার্লস হেমস প্রথমে এই জন্তুটিকে কারুর মজা বলে ভেবেছিলেন৷ কিন্তু কুমিরটিকে বেশ কিছুক্ষণ ধরে প্রত্যক্ষ করার পর তিনি বুঝতে পারেন এই জন্তুটি বাস্তবেই রয়েছে! কোনওরকম মজা নয়!
এখনও গল্ফকোর্সে এই অদ্ভুত জন্তুটিকে দেখতে পাওয়া যায়৷
নিজের চোখে দেখে নিন ভিডিওটি:
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর