সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভবতী মহিলাদের রক্তচাপ বলে দিতে পারে সন্তান ছেলে হবে না মেয়ে৷ সম্প্রতি এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে, মাতৃত্বকালীন অবস্থায় মহিলাদের রক্তচাপ সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হবু মায়ের রক্তচাপ বেশি থাকলে পুত্রসন্তান জন্মাবার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে রক্তচাপ কম থাকলে কন্যাসন্তান জন্মাবার সম্ভাবনা বেশি থাকে বলে জানা গিয়েছে৷
কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের প্রসিদ্ধ এন্ডক্রিনোলজিস্ট ও গবেষক ড. রবি রেত্নাকরণ এই বিষয়টি সম্পর্কে এমন বক্তব্য রেখেছেন৷
প্রসঙ্গত, ২০০৯ সালে ৩৩৭৫ জন মহিলার উপর এক সমীক্ষা চালানো হয়৷ এই মহিলাদের মধ্যে ১৬৯২ জন মহিলার রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণ বেশি৷
শেষমেষ ১,৪১১ জন মহিলার পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা ৭৩৯ জন পুত্রসন্তান এবং ৬৭২ জন কন্যাসন্তানের জন্ম দেন৷ জানা গিয়েছে, যে হবু মায়েদের রক্তচাপ, শর্করার পরিমাণ, সিগারেট খাওয়ার অভ্যাস এবং কোলেস্টেরল বেশি রয়েছে তাঁরা পুত্র সন্তান জন্ম দিয়েছেন৷ যাঁদের দেহে এর প্রভাব কম, তাঁরা কন্যা সন্তান জন্ম দিয়েছেন৷
সর্বশেষ খবর
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে
-
পিছু ছাড়ছে না দুর্যোগ, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ! লাল সতর্কতা জারি, ফের ভাসবে কলকাতা?
-
প্রকাশ্যে রোহিতকে সমর্থন! বোর্ড কর্তাদের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচকরা, বেনজির সংঘাত ভারতীয় ক্রিকেটে
-
আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড! শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্প, কী হবে স্বাস্থ্যসাথীর?
-
রাজনৈতিক চাপে আত্মহত্যা! ‘সুইসাইড নোটে’ আশিস লিখলেন, ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’!