বেঁচে আছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু (Netanyahu Death)? নাকি ইরানের হামলায় মৃত্যু হয়েছে তাঁর! এই জল্পনার (Rumours) অবসান ঘটাতেই এবার তেল আভিভে গেলেন আমেরিকার বিশেষ দূত। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই মার্কিন ওই রাষ্ট্রদূতকে পাঠানো হয় নেতানিয়াহু জীবিত রয়েছেন কিনা খোঁজ নেওয়ার জন্য। মঙ্গলবার রাতে নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক হাকাবির সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যেখানে নেতানিয়াহু হেসে বলেন, ‘আমি বেঁচে আছি মাইক।’ এরপর মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা প্রতিটি হাতের ৫টি আঙুল দিয়েই করমর্দন করি।’ ভিডিওতে মাইকও মজা করে নেতানিয়াহুকে বলেন, ডোনাল্ড ট্রাম্প তাঁকে পাঠিয়েছেন নেতানিয়াহু জীবিত কিনা খোঁজ নেওয়ার জন্য। মাইকের কথায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জানাতে চাই প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। যাতে আমি নিশ্চিত হতে পারি আপনি ঠিক আছেন কিনা।’ উত্তরে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ মাইক। আমি বহাল তবিয়তে বেঁচে আছি।’
মার্কিন দূত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জানাতে চাই প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। যাতে আমি নিশ্চিত হতে পারি আপনি ঠিক আছেন কিনা।’
ওই ভিডিওতেই নেতানিয়াহু ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও বাসিজ প্রধান গোলাম রেজা সোলেমানির মৃত্যু নিয়েও ইরানকে কটাক্ষ করেন। মাইকের সামনে একটি কার্ড তুলে ধরে নেতানিয়াহু বলেন, ‘আমি পাঞ্চ কার্ড থেকে আরও দুটি নাম মুছে দিয়েছি।’ উল্লেখ্য, মঙ্গলবার ইজরায়েলের অভিযানে ইরানের এই দুই শীর্ষ আধিকারিকের মৃত্যুর কথা প্রকাশ্যে আনা হয়েছিল। বুধবার তাঁদের মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে ভয়ংকর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
Crossing names off the list is good – doing it shoulder to shoulder with our American friends is even better.
Good to see Ambassador @GovMikeHuckabee. Always a pleasure.
🇮🇱🇺🇸 pic.twitter.com/FZrZN03IZI
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 17, 2026
উল্লেখ্য, সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায়। যেখানে দেখা যায়, নেতানিয়াহুর হাতে আঙুলের সংখ্যা ৬টি। এরপরই জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে হয়ত ইরানের হামলায় মৃত্যু হয়েছে নেতানিয়াহুর। ডামাডোলের মাঝেই রবিবার নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। সেখানে কফি কাপ হাতে দেখা যায় তাঁকে। সেই ভিডিওতে ব্যঙ্গাত্মক সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।” আগের ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিওটি নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। কিন্তু সোমবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওটি ‘ডিপফেক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই জল্পনা কাটাতেই এবার নেতানিয়াহুর দ্বারে সটান হাজির মার্কিন দূত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার