সুকুমার সরকার, ঢাকা: কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন করা হল শুক্রবার। শনিবার বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে এখন থেকে সপ্তাহে তিনদিনের পরির্বতে চারদিন এ রুটে মৈত্রী চলাচল করবে।
বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে সপ্তাহের বুধ, শুক্র ও রবিবার কলকাতার চিৎপুর স্টেশনে আসে। আর শনি, সোম ও মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় যায়। চতুর্থ মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে শুক্রবার ঢাকায় এসে, শনিবার ঢাকা থেকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।
শনিবার সকাল ৮টায় বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের চতুর্থ ট্রিপের উদ্বোধন করবেন। ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি প্রথম যাত্রীবাহী ট্রেন সার্ভিস মৈত্রী চালু হয়। প্রথম দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও বর্তমানে এর চাহিদা বেশ বেড়েছে। এ কারণেই উভয় দেশ ট্রেনের আসন সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সেই চাহিদা পূরণের চেষ্টাই করল ভারত এবং বাংলাদেশের রেল কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু