সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন ১৩০ জন মহিলার স্বামী মহম্মদ বেলো আবু বকর৷ রেখে গেলেন ২০৩ জন সন্তানকে৷
একশোরও বেশি মহিলাকে বিয়ে করার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন নাইজেরিয়ার এই প্রাক্তন মুসলিম ধর্মগুরু৷ শনিবার অজানা এক রোগে মৃত্যু হয় ৯৩ বছরের আবু বকরের৷ তাঁর আত্মসহায়ক জানান, কয়েকদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন তিনি৷ রবিবার নিগার রাজ্যের বিদার বাসিন্দার শেষকৃত্যে অনুগামীদের ভিড় উপচে পড়েছিল৷
(যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম)
ইসলাম ধর্মগ্রন্থ কোরানের এক্কেবারে অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন তিনি৷ তাঁর মতে, ইসলাম ধর্ম যত ইচ্ছে পত্নী রাখার অনুমতি দেয়৷ সেই কারণেই একের পর এক নিকা করে গিয়েছেন তিনি৷ যদিও তাঁর মতামতের বিরোধিতা করেছিলেন একাধিক মুসলিক ধর্মপ্রচারক৷ ২০০৮ সালে ধর্মগুরুরা তাঁর বিরুদ্ধে এককাট্টা হন৷ তাঁদের দাবি ছিল, ৪৮ ঘণ্টার ভিতর ৮৬ জন স্ত্রীয়ের মধ্যে ৮২ জনকে ডিভোর্স দিতে হবে আবু বকরকে৷ যদিও সেসব কথা কানে তোলেননি তিনি৷ তাঁর মতে পূণ্যের কাজ করেছেন তিনি৷ এতেই উপরওয়ালার কাছে তাড়াতাড়ি পৌঁছনো যাবে৷ আবু বকরের মতাদর্শ নিয়ে বিতর্ক থাকলেও অনেকেই তাঁর পন্থা অবলম্বন করেছেন৷ তাঁর মৃত্যুকে শোকাহত হাজার হাজার নাইজেরীয়৷
(ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা)
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’