সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজকার মতোই নিউইয়র্কের সাবওয়েতে থিকথিক করছিল মানুষের ভিড়৷ ট্রেন আসা মাত্রই যে যার মতো উঠে গেলেন তাতে৷ কেউ বসলেন, কেউ দাঁড়িয়ে থাকলেন৷ কেউ কারও দিকে তাকানোর প্রশ্ন নেই৷ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে৷ কাজ বলতে খবরের কাগজ পড়া, মোবাইল ফোন নিয়ে ভিডিও গেম খেলা কিংবা সিনেমায় ডুবে থাকা নতুবা গান শোনা৷ আশেপাশে কে কী করছেন চেয়ে দেখে লাভ কী?

কিন্তু হঠাৎ যদি সামনে কেউ নিজের প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়েন? হ্যাঁ, আপনি ঠিক পড়ছেন আর আমি ঠিক লিখছি৷ ঠিক এই ঘটনাটিই ঘটেছে নিউইয়র্কের সাবওয়েতে৷ নিত্যযাত্রীদের অবাক করে বিনা প্যান্টেই ট্রেনে সওয়ার হয়েছেন এক দল যুবক-যুবতী৷ এই উদ্যোগ নিয়েছিল ইমপ্রুভ এভরিওয়্যার কমেডি কালেক্টিভ নামে এক সংগঠন৷

২০০২ সালে তৈরি হয়েছিল এই সংস্থা৷ মাত্র সাত জন সদস্য নিয়ে৷ এক তা অনেকটাই বেড়ে গিয়েছে৷ লক্ষ্য একটাই মানুষের জীবনে হাসি ফিরিয়ে আনা, প্রাণ ফিরিয়ে আনা৷ শুধুমাত্র বাঁচার তাগিদে না ছুটে বাঁচতে শেখানো৷ অনেকেই এই পদক্ষেপকে শ্লীল-অশ্লীলের মাপকাঠিতে মাপতে পারেন৷ তবে এটা তার থেকে অনেক বেশি বলে মনে করেন গোষ্ঠীর সদস্য জেসে গুড৷

সর্বশেষ খবর
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
-
‘ইনফান্তিনোকে সরালে…’, ফিফা সভাপতির পাশে ট্রাম্প, ফুটবল দুনিয়াকে ‘হুমকি’ মার্কিন প্রেসিডেন্টের?
-
স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদের টিফিনবক্স সেজে উঠুক তেরঙ্গায়, রইল ৪ সহজ রেসিপি