সরকার বদলের পর তৃণমূল নেতাদের লক্ষ্য করে বাংলাজুড়ে শুরু হয়েছিল ডিম থেরাপি। বেশ কয়েকমাস ধরে বিপুল পরিমাণ ডিমের সৎকার হওয়ার পর সে ধারায় কিছুটা লাগাম পড়েছে। এবার সেই বাংলা দ্বারা অনুপ্রাণিত ইউরোপ। ইউরোপের ছোট্ট দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন এক বিরোধী নেত্রী। গত শনিবার এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হল পার্লামেন্ট অধিবেশন।
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে ব্যাপক রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ইউরোপের ছোট্ট গণতান্ত্রিক রাষ্ট্র কসোভোতে। ২ বছরেরও কম সময়ে তিনবার নির্বাচন হয়েছে দেশে। রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক ভাঙনের জেরে একের পর এক পার্লামেন্ট ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন অক্রে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করছিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। এর মধ্যেই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রধানমন্ত্রীর এহেন পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বিরোধী দলগুলি। এই সময় পার্লামেন্টের সামনের সারিতে বসে থাকা বিরোধী দলের নেত্রী টাইম কাদ্রিজাজ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। চিৎকার করে বলেন, ‘সেম অন ইউ’। অর্থাৎ, ‘লজ্জা’।
ইউরোপের ছোট্ট দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন এক বিরোধী নেত্রী। গত শনিবার এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হল পার্লামেন্ট অধিবেশন।
এই ঘটনার পর তড়িঘড়ি পার্লামেন্টের লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। দ্রুত কুর্তিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ডিম খেয়েও বিশেষ বিচলিত নন কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। তিনি বলেন, আলোচনার জন্য যদি তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তবে সেই হামলার শিকার হতে তিনি প্রস্তুত। অবশ্য প্রধানমন্ত্রী কুর্তি পার্লামেন্টে এমন বিশৃঙ্খল আচরণের সঙ্গে একেবারেই অপরিচিত নন। বিরোধী দলে থাকার সময় তার নিজের দলের সদস্যরা বিভিন্ন ভোটের প্রতিবাদে পার্লামেন্টের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়েছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শার্লক হোমস যদি বাঙালি হতেন, কেমন হত? বনি-বিক্রম-অর্ণদের নিয়ে দেখাবেন অরিন্দম শীল
-
উৎসবের মরশুমে পকেটে টান! ফের অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
-
উৎসবের মরশুমে ‘সুখবর’, একধাক্কায় ৫ থেকে ১০ হাজার বেতন বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের
-
পুরনো বাতিল, নয়া ১৫১ গাড়ি আসছে মন্ত্রী-আমলাদের জন্য
-
‘ভারত গর্বিত’, ১৮০ প্রাণ বাঁচানো ‘হিরো’ ভারতীয় পাইলটকে কুর্নিশ মোদির, প্রশংসায় নেতানিয়াহু