Imran Khan

মিছিল বন্ধের জের! ইমরানের সরকারকে ‘বড় করোনা’ বলে কটাক্ষ বিরোধীদের

ইমরান খানকে 'পাকিস্তানের ট্রাম্প' বলেও কটাক্ষ করেছেন PDM প্রধান ফজলুর রহমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২০, ১৮:০৩

options
link
মিছিল বন্ধের জের! ইমরানের সরকারকে ‘বড় করোনা’ বলে কটাক্ষ বিরোধীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে পেশোয়ারে বিরোধীদের মিছিল করতে দেয়নি ইমরান খানের সরকার। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় করোনা মহামারীর সংক্রমণ রুখতেই তাঁর প্রশাসন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর জবাবে এবার তাঁর সরকারকেই অবৈধ বলে কটাক্ষ করল বিরোধীরা। শুধু তাই নয়, এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইমরানের সরকারকে ‘বড় করোনা’ বলে কটাক্ষ করেছেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (PDM) -এর প্রধান ফজলুর রহমান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পেশোয়ারে একটি জনসভার ডাক দিয়েছিল বিরোধী দলগুলির জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট। কিন্তু, এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবে বলে অভিযোগ তুলে বালটিস্তান প্রদেশে সবরকম জনসভা ও মিছিল বন্ধের নির্দেশ দেয় ইমরান খানের প্রশাসন। এর প্রতিবাদে পেশোয়ারে একটি সাংবাদিক বৈঠক করে ইমরানের সরকার ও শাসকদল তেহরিক-ই- ইনসাফের তুমল সমালোচনা করলেন বিরোধী জোটের মুখ ও উলেমা-ই-ইসলাম (JUI-F)-এর প্রধান ফজরুল রহমান (Fazlur Rehman)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জল্পনা উসকে সৌদি আরবে গোপনে হাজির ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু]

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত না পাকিস্তানের ক্ষমতা থেকে ইমরান খান (Imran Khan) -এর সরকারকে সরাতে পারছি ততদিন লড়াইয়ের ময়দান ছাড়ব না। পাকিস্তানের ট্রাম্পকে গদি থেকে আমরা সরাবই। কারণ অবৈধভাবে ভোটে জিতে ক্ষমতায় আসা এই সরকারের ফলে পাকিস্তানের ক্ষতি হচ্ছে। তারা যে আচরণ করছে তাতে তাদের জনপ্রতিনিধি বলে মনে হচ্ছে না। ওরা করোনার অজুহাত দিয়ে পেশোয়ারের আমাদের মিছিল ও জনসভা করতে দেয়নি। কিন্তু, আমরা মনে করি ইমরানের সরকারই বড় করোনা (big corona) ভাইরাস। তাই দমননীতির সাহায্য আমাদের আন্দোলন থামাতে চাইছে। তবে ওদের উদ্দেশ্য কোনওদিন সফল হবে না। ইমরান খানকে তাঁর অফিস থেকে বের করে দেওয়ার সময় এসে গিয়েছে।’

Advertisement

[আরও পড়ুন: উইঘুর সংস্কৃতিকে নির্মূলের ছক! ইমাম ও মুসলিম নেতাদের বন্দি করছে চিন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.