Pakistan

গিরিখাতে পড়ল যাত্রীবাহী বাস, পাকিস্তানে গতির বলি অন্তত ৪০

আপৎকালীন গতিতে চলছে উদ্ধারকাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৬:২৩

options
link
গিরিখাতে পড়ল যাত্রীবাহী বাস, পাকিস্তানে গতির বলি অন্তত ৪০
গিরিখাতে আছড়ে পড়া পাকিস্তানের যাত্রীবাহী বাস।

ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছাকাছি এক গিরিখাতে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও আট। জানা গিয়েছে, লাগামছাড়া গতিতে চলছিল কোয়েত্তা থেকে পেশোয়ারগামী বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।

Advertisement

জানা গিয়েছে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। যা তার ক্ষমতার চেয়ে অনেক বেশি। আর সেই কারণেই ওই দুর্গম অঞ্চল দিয়ে যেতে নিয়ন্ত্রণ হারায় গতিশীল বাসটি। ফলে অচিরেই তা খাদে পড়ে যায়। স্থানীয় প্রশাসন দ্রুত এলাকায় পৌঁছে যায়। হাজির হয় অ্যাম্বুল্যান্সও। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকারী দলও পরে বাকিদের সঙ্গে যোগ দিয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিথর দেহগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে সব মিলিয়ে ৩৬ জন যাত্রী ছিল। কিন্তু অন্য একটি বাস খারাপ হয়ে যাওয়ার ফলে সেই বাসের ১২ জনকে এই বাসে তোলা হয়। অতিরিক্ত যাত্রী থাকার ফলেই সহজেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হচ্ছে। 

Advertisement

উল্লেখ্য, মাসের প্রথমদিনই বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পাকিস্তান। ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে কোচিং সেন্টারের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয় ১৪ শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। আহত আরও ৯ জন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.