সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে নিযুক্ত পাক দূতাবাস থেকে চার আধিকারিককে সরিয়ে নিতে চলেছে ইসলামাবাদ৷ পাক সংবাদমাধ্যম ডন-এর সূত্রে মিলেছে এমনই খবর৷ পাকিস্তান হাই কোর্টের নির্দেশক্রমেই এমন ঘটনা ঘটতে চলেছে বলে জানা গিয়েছে৷
নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনের কর্মী মেহমুদ আখতারের স্বীকারোক্তি ভারত সরকার প্রকাশ করে দেওয়ার প্রেক্ষিতেই পাক হাই কোর্ট চার আধিকারিককে সরিয়ে নিতে চায় বলে খবর৷ বিষয়টি অবশ্য সরকারিভাবে এখনও সিলমোহর পায়নি৷ তবে পাক বিদেশমন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে ডন-এ জানানো হয়েছে, বিবেচনাধীন বিষয়টি শীঘ্রই চূড়ান্ত সিলমোহর পাবে৷
সম্প্রতি একটি ভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মেহমুদ আখতারের জবানবন্দি বিষয়ে কিছু তথ্য প্রকাশিত হয়৷ গত সপ্তাহেই দিল্লি পুলিশ ওই পাক দূতাবাস কর্মীকে জেরা করেছিল৷ তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে৷ পুলিশের কাছে জেরার মুখে মেহমুদ আখতার চার ব্যক্তির নাম প্রকাশ করে৷ এরা হলেন, কর্মাশিয়ার কাউন্সিলর সৈয়দ ফারুখ হাবিব, ফাস্ট সেক্রেটারি খাদিম হুসেন, মুদাসির চিমা, শাহিদ ইকবাল৷ এই চারজনকেই অবিলম্বে ইসলামাবাদে ফিরিয়ে নিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে৷
গত সপ্তাহে মেহমুদকে গ্রেফতার করার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ পাকিস্তানে পৌঁছে ভারতীয় দূতাবাসে তাকে হেনস্তার অভিযোগ করে মেহমুদ৷
সর্বশেষ খবর
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর