Jet Crashes

প্রশিক্ষণেই পপাত চ! ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান, ভাইরাল বিপর্যয়ের ভিডিও

বুধবার মিয়ানওয়ালি জেলার কামারমাশানি এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ চলছিল। সেই সময় কোনওভাবে বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২১:৫১

options
link
প্রশিক্ষণেই পপাত চ! ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান, ভাইরাল বিপর্যয়ের ভিডিও
এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

মাটিতে ভেঙে পড়তেই দাউদাউ করে জ্বলছে পাকিস্তানের যুদ্ধবিমান। আকাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মাটিতে পড়ে আছেন গুরুতর আহত পাইলট। বুধবার এমন ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, পাক বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে চিনা প্রযুক্তিতে তৈরি হংডু জেএল-৮ প্রশিক্ষণ জেটটি। এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর।

Advertisement

পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার মিয়ানওয়ালি জেলার কামারমাশানি এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ চলছিল। সেই সময় কোনওভাবে বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। এর পরেই সেটি আকাশে গোত্তা খেয়ে ভেঙে পড়ে মাটিতে। ভিতরে দু’জন ছিলেন। তারা শেষ মুহূর্তে প্যারাসুটের মাধ্যমে নিজেদের রক্ষা করেন। যদিও একজন পাইলট আহত হয়েছেন বলেই খবর। ভিডিওতে সেই দেখা গিয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

শুরুতে ‘বাবকতাকভি১’ নামের এক্স হ্যান্ডলে বিমান ধ্বংসের ভিডিওটি সামনে আসে। পড়ে অনেকেই ভিডিওটি শেয়ার করেন। সেখানে দেখা গিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দাউদাউ করে আগুন জ্বলতেও দেখা যায়। প্যারাসুটে চালকদের নিরাপদে নেমে আসার দৃশ্যও দেখা গিয়েছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, বিমানের ইঞ্জিনে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Advertisement

উল্লেখ্য, চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জেএল-৮ বিমানটি বহু বছর ধরেই পাকিস্তানের যুদ্ধবিমানের প্রশিক্ষণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিমান বিপর্যয়ের ভিডিও ভাইরাল হলেও পাকিস্তান বিমান বাহিনীর তরফে দুর্ঘটনার কারণ বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.