সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদকে গ্রেপ্তার করল পাকিস্তান সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে কোর্ট মার্শালেরও নির্দেশিকা জারি হয়েছে। আবাসান কেলেঙ্কারি, সেনার নিয়মবিধি লঙ্ঘনের দায়ে প্রাক্তন আইএসআই প্রধানকে হেফাজতে নিয়েছে পাক সেনা।
সোমবার পাক সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আবাসন দুর্নীতি মামলা এবং অবসরের পর সেনাবাহিনীর একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে ফয়েজ হামিদকে। পাক গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর চলতি বছরের এপ্রিল মাসেই একটি তদন্ত কমিটি গঠন করেছিল পাক সেনা। ওই কমিটিই এবার প্রাক্তন সেনাকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: কোন পথে যাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক! প্রথমবার মুখ খলল প্রতিবেশী দেশ]
প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদ ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ছিলেন। তৎকালীন পাক সরকারের ঘনিষ্ঠ হামিদ সীমান্তপাড়ের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন বলেই মনে করা হয়। সেই তিনি আবাসন দুর্নীতির দায়ে জরিয়ে এবার চরম বেকায়দায় পড়েছেন।
[আরও পড়ুন: ‘নীরজের মা আমার মায়ের মতো’, সীমান্ত ডিঙিয়ে বার্তা পাকিস্তানের সোনার ছেলে নাদিমের]
সর্বশেষ খবর
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গন সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া