Russian T-90 MBTs

রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাঙ্ক কিনতে চায় পাকিস্তান

স্থলযুদ্ধে ভারতের সমকক্ষ হতে মস্কোর দ্বারস্থ ইসলামাবাদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৯, ১৪:১৬

options
link
রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাঙ্ক কিনতে চায় পাকিস্তান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬৫ ও ১৯৭১-এর যুদ্ধে ভারতের কাছে সমতলে চরম পর্যদুস্ত হয়েছিল পাকিস্তান। তার পুনরাবৃত্তি ঠেকাতে পাকিস্তান এবার রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য কথাবার্তা শুরু করেছে। গুজরাতের কচ্ছ থেকে জম্মু পর্যন্ত বিস্তৃত সমতলে ভারতের মোকাবিলা করতেই এই অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কিনতে বিশেষ আগ্রহী পাকিস্তান। উল্লেখ্য, এই ট্যাঙ্ক মজুত রয়েছে ভারতের অস্ত্রভাণ্ডারেও। ‘টি-৯০ ভীষ্ম’ ভারতীয় স্থলসেনার ট্যাঙ্ক বাহিনীর মধ্যমণি।

Advertisement

[‘চার আনা জ্ঞান নেই আপনাদের’, শুভব্রতর কথায় চিকিৎসকদের চক্ষু চড়কগাছ]

Advertisement

স্থলযুদ্ধে ভারতের সমান শক্তিশালী হওয়াই লক্ষ্য পাকিস্তানের। সে কারণেই পাক প্রতিরক্ষামন্ত্রী খুরম দস্তিঘির খান টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য রাশিয়ার সঙ্গে কথা বলছেন। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে ভারত যখন ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইজরায়েলের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে এবং ওই সব দেশ থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে, তখন হাত গুটিয়ে বসে নেই প্রতিবেশী পাকিস্তানও। অত্যাধুনিক সামরিক অস্ত্র এবং অন্যান্য সামরিক সাজসরঞ্জাম কেনার বিষয়ে পাকিস্তান এবার সরাসরি রাশিয়ার সঙ্গে কথা শুরু করেছে। স্থলসেনার পাশাপাশি দেশের বায়ুসেনাকেও আরও শক্তিশালী করে তুলতে বিশেষ আগ্রহী ইসলামাবাদ। এই জন্য তারা রাশিয়ার সাহায্যপ্রার্থী। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চায় পাকিস্তান।

Advertisement

সম্প্রতি রাশিয়ার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খুরম দস্তগির খান বলেছেন, “দেশের বায়ুসেনাকে সব দিক থেকে আরও দক্ষ, শক্তিশালী অত্যাধুনিক করে তুলতে আমরা মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরই আমরা বিষয়টি ঘোষণা করব।” তবে পাক প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বিশেষ আগ্রহী। বিশেষত বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলতে চায় সরকার। সে জন্য প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধবিমান-সহ নানা অস্ত্র। বায়ুসেনার জন্য প্রয়োজনীয় এই সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম রাশিয়ার কাছ থেকে কিনতে আগ্রহী পাকিস্তান।

রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও বায়ুসেনার কাজে ব্যবহৃত অন্যান্য সামরিক সাজসরঞ্জামের কার্যকারিতার ভূয়সী প্রশংসা করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। ট্যাঙ্কের প্রশংসা করে খুরম বলেন, “আমরা রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাঙ্ক কিনতে চাই।” তবে শুধুমাত্র সামরিক দক্ষতা নয়, পাকিস্তানের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে এক চাল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মস্কোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় ইসলামাবাদ। এতে বেকায়দায় পড়তে পারে দিল্লি। কয়েক দশক থেকে মজবুত ভারত-রাশিয়া সম্পর্ককেই আসলে নিশানা করছে পাকিস্তান।

[হারানো বল কুড়োতে গিয়ে সলিলসমাধি, ময়দানে মৃত্যু ছাত্রের

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.