সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ল যাত্রীবোঝাই বিমান৷ বুধবার অ্যাবোটাবাদের কাছে পিপলিয়া গ্রামের কাছে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান৷ বিমানে ৪৭ জন যাত্রী ছিলেন বলে পাক মিডিয়া সূত্রে খবর৷ পাক মিডিয়া সূত্রে আরও জানা গিয়েছে, পিপলিয়া গ্রামের কাছে বিমানে আগুন ধরে যায়৷ বিমানটি চিত্রল থেকে ইসলামাবাদ যাচ্ছিল৷ অ্যাবোটাবাদের কাছে বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি৷
It is being reported the PIA plane has crashed near Pipplian that is a suburban village of Havelian: Pakistan media.
Advertisement— ANI (@ANI_news) December 7, 2016
Advertisement
গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানচালকের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ জিও নিউজ দাবি করে, বিমানটি ভেঙে পড়েছে৷ বিমানের যাত্রীরা সকলেই ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে অনুমান৷ তবে বিমানের যাত্রী সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে৷ পাক সংবাদমাধ্যম সূত্রে বিমানে ৪৭ জন যাত্রী ছিল বলে দাবি করা হলেও, এএফপি-র দাবি, বিমানে অনধিক ৪০ জন যাত্রী ছিলেন৷
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা