সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তান দু’পক্ষেরই যুদ্ধ প্রস্তুতি এখন চরমে৷ চরম আঘাত হানার আগে কোমর বাঁধছে ভারতীয় সেনাবাহিনী৷ তেমনি ভারতের আক্রমণ রুখে দিয়ে ভারতের মাটিতে পালটা হামলা চালানোর যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখছে পাকিস্তানও৷
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন সেরে ফেরার সময় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, “উরির ঘটনা হয়তো কাশ্মীরে ভারতের দীর্ঘদিনব্যাপী অত্যাচারেরই ফলশ্রুতি৷ উরির সেনা ছাউনিতে হামলার ১২ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানকে দোষারোপ করল৷ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই অন্যায় অভিযোগ মেনে নেবেন না৷”
অন্যদিকে, দেশের বুকে আঘাত এলে পাক সেনাবাহিনী তা মোকাবিলা ও পালটা হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এই নিয়ে যেন কোনও সন্দেহের অবকাশ না থাকে, দাবি পাক সেনা প্রধান রাহিল শরিফের৷ এজন্য পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে নিশানা করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর৷ সংবাদসংস্থা পিটিআই ও বিভিন্ন পাক সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলি জানিয়েছে, ভারতের তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়ার রুমে বৈঠক করার খবর প্রকাশিত হতেই পাকিস্তান জুড়ে প্রবল তৎপরতা শুরু করে দেয় পাক সেনা৷ ভারত আক্রমণ করলেই সঙ্গে সঙ্গে যাতে সমুচিত জবাব দেওয়া যায় সেজন্য তৈরি থাকতে তিন বাহিনীকে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান রাহিল শরিফ৷
সর্বশেষ খবর
-
ফের নারীশক্তিতেই সোনালি সাফল্য! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত
-
‘মগজধোলাই হওয়া নারীদের কাছে পিতৃতন্ত্রই আসল সংস্কার’, বিস্ফোরক কৃতী! কার উপর চটলেন?
-
পান্তাভাত-ইলিশ খাইয়ে উমা বিদায়, বাংলার এই পুজোয় জড়িয়ে ভারতের প্রাক্তন উইকেটরক্ষকও
-
হরিণঘাটার জলাশয়ে মিলল ২ দিন নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ, খুন দাবি পরিবারের
-
মণিপুরে মেয়াদ বাড়ল ‘আফস্পা’র! আগামী ৬ মাসও গণ্য ‘উপদ্রুত এলাকা’ হিসেবেই