সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের ফলে পাক সেনাবাহিনীর পরিকাঠামোর কিছুটা হলেও ক্ষতি হয়েছে৷ বেশ কিছু জঙ্গিকেও খতম করা গিয়েছে৷ তার জেরে আত্মঘাতী জঙ্গির জোগানে ঘাটতি দেখা গিয়েছে৷ আর সেই কারণে এবার আত্মঘাতী জঙ্গিবাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে নয়া পন্থা নিয়েছে নওয়াজ শরিফ প্রশাসন৷ জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছেো দাগি আসামিদের৷ তারপর ভারতে হামলা চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে ওই জঙ্গিরা৷ এমনই চাঞ্চল্য তথ্য দিয়েছে ভারতীয় গোয়েন্দা তথ্য আদানপ্রদান সংস্থা ম্যাক৷
পাক মদতপুষ্ট জঙ্গিরা যে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে, সে বিষয়ে একটি আভাস দিয়েছে ভারতীয় সেনা৷ কারণ, প্রায় ৩০০ জঙ্গি ভারতে ঢুকে নাশকতা চালানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে৷ এখন গোয়েন্দরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন যে, ওই জঙ্গিরাই কি সকলেই দাগী আসামি৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ওই ৩০০ জঙ্গির মধ্যে অধিকাংশই লস্কর-ই-তৈবা ও হিজবুলের সদস্য৷ বাকিরা জেল থেকে মুক্ত দাগি আসামি৷
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় বাহিনী নয়, বঙ্গে পুরভোট সামলাবে রাজ্য পুলিশই!
-
নিম্নচাপের বৃষ্টি, দোসর ভরা কোটালে গঙ্গাসাগরে ভাঙল বাঁধ, নোনা জলে প্লাবিত চাষের জমি-গ্রাম
-
বন্ধুর জন্য সঙ্গী খুঁজছেন? বানিয়ে ফেলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, জানাচ্ছে হালের ‘ডেট মাই ফ্রেন্ড’ ট্রেন্ড
-
পুরভোটের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! কলকাতায় নতুন এসিপি, বিশেষ নজর উত্তরবঙ্গে
-
‘গোমাতা খেয়ে জাত খোয়ানো মেরুদণ্ড বেচা…’, খোঁচা ঋত্বিকের! বিতর্কের ঝড়ে কী সাফাই সায়কের?