ভাইয়ের প্রেমের মাশুল, নগ্ন করে গ্রামে ঘোরানো হল কিশোরীকে

জানেন, কোথায় ঘটেছে এই ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৭, ১৩:১৭

options
link
ভাইয়ের প্রেমের মাশুল, নগ্ন করে গ্রামে ঘোরানো হল কিশোরীকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের প্রেমের মাশুল দিতে হল বোনকে। ১৬ বছরের ওই কিশোরীকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরালো স্থানীয় বাসিন্দারাই। পারিবারিক সুনাম রক্ষার নামে ফের মহিলার সম্মানহানির ঘটনা ঘটল পাকিস্তানে। ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে মূল দু’জন অভিযুক্ত এখনও ফেরার।

Advertisement

[বিশ্বমানের সেনা গড়বে চিন, হামলার আশঙ্কায় প্রতিবেশীরা]

Advertisement

মুসলিম অধ্যুষিত পাকিস্তানে সহজ শিকার মহিলারাই। পরিবারের সম্মানরক্ষা হোক বা অন্য কোনও কারণে, সবসময়ই হেনস্তার মুখে পড়তে হয় তাঁদের। ফের তেমনই একটি ঘটনা ঘটল পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে। পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর জল নিয়ে বাড়ি ফিরছিল রেহানা (নাম পরিবর্তিত) নামে বছর ষোলোর এক কিশোরী। অভিযোগ, মাঝ রাস্তায় আমচকাই তাকে ঘিরে ধরে সাতজন ব্যক্তি। প্রত্যেকেই ওই গ্রামেরই বাসিন্দা। প্রথমে ওই কিশোরীকে তাদের সামনে নগ্ন হতে বাধ্য করে তারা। তারপর প্রায় একঘণ্টা ধরে গোটা গ্রাম ঘোরানো হয়। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখেও ওই কিশোরীকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। কিন্তু, কেন এভাবে হেনস্তা করা হল ওই কিশোরীকে?  প্রায় তিন বছর ধরে গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেম করছেন নির্যাতিতার ভাই সাজিদ (নাম পরিবর্তিত)। কিন্তু, সেই সম্পর্ক মেনে নেননি গ্রামবাসীরা। স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানান তাঁরা। রীতিমতো সালিশি সভা বসিয়ে মেয়েটির পরিবারের সম্মানহানির অভিযোগে সাজিদের পরিবারকে ১০ লক্ষ জরিমানা করা হয়। জরিমানার টাকা মিটিয়ে দেন তাঁরা। কিন্তু, তাতেও আক্রোশ মেটেনি গ্রামবাসীদের। এবার সাজিদের বোনকে নগ্ন করে গ্রামে ঘোরানো হল। ঘটনায় সাতজন অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও মূল দুই অভিযুক্ত ফেরার বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান মহম্মদ বাশারত খান।

Advertisement

[টানা ১২ ঘণ্টা শো, অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু ১৪ বছরের মডেলের]

প্রসঙ্গত, পাকিস্তানের পরিবারের সম্মান অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। প্রতি বছরে পাকিস্তানে পরিবারের সম্মানের জন্য খুন হতে হয় হাজার জন মহিলাকে। তাঁদের প্রাণে মেরে ফেলেন পরিবারের লোক কিংবা আত্মীয়রাই।

[ধূমপান না করলে এই সংস্থায় মিলবে ৬ দিন সবেতন ছুটি!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.