সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ভারতের উপর পরমাণু হামলা চালানোর হুমকি ক্রমাগত দিয়ে চলেছে পাকিস্তান৷ উরি হামলার পরবর্তীতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি৷ কিন্তু সে দেশের বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত পাকিস্তানের পক্ষেই আত্মঘাতী হবে৷
পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক হাসান নিসার এ ব্যাপারে সতর্ক করেছেন তাঁর দেশের শীর্ষ নেতৃত্বকে৷ বিশ্ব রাজনীতির নিরিখে পাকিস্তানের অবস্থান ও ক্ষমতা তিনি খুব ভালই জানেন৷ আর তাই নিজের দেশকে সতর্ক করে দিয়ে তাঁর মত, ভারতের উপর পরমাণু হামলা পাকিস্তানের পক্ষে আত্মঘাতী সিদ্ধান্ত হবে৷ কেননা এর ফলে বিশ্ব মানচিত্র মুছে যাওয়ার সম্ভাবনা পাকিস্তানেরই৷
একেবারে পরিসংখ্যান দিয়ে নিসার পরমাণু যুদ্ধের পরিণতি বুঝিয়ে দিয়েছেন৷ কীরকম? ভারতে জনসংখ্যা ১০০ কোটিরও বেশি৷ সেখানে পাকিস্তানের জনসংখ্যা ১৮ কোটি৷ যদি পরমাণু যুদ্ধে পাকিস্তানের থেকে ভারতের চারগুণ বেশিও ক্ষতি হয়, তাহলেও ভারতে কুড়ি কোটির বেশি মানুষ বেঁচে থাকবেন৷ কিন্তু ততক্ষণে পাকিস্তান ধুয়েমুছে সাফ হয়ে যাবে৷ আর তাই তাঁর মত, এ সিদ্ধান্ত পাকিস্তান যেন না নেয়৷ বিশিষ্ট ওই রাজনৈতিক বিশেষজ্ঞ জানাচ্ছেন, পাকিস্তানে বহু অশিক্ষিত মানুষ আছেন, যাঁরা জানেনই না পরমাণু বোমা বা পরমাণু যুদ্ধ আসলে কী৷ তারাই পরমাণু যুদ্ধর জন্য তাগাদা দিচ্ছে বেশি৷ তাই তাঁর অভিমত, নিজেদের ধ্বংস এভাবে ডেকে আনার বা সেলিব্রেট করার কোনও মানে হয় না৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!