সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালু হওয়ার ১৫ মাসের মধ্যেই ঝাঁপ বন্ধ হচ্ছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তরাঁ O’nature-এর৷ সূত্রের খবর, যে লক্ষ্মীলাভের আশায় রেস্তরাঁটি খোলা হয়েছিল৷ পনেরো মাস কেটে গেলেও, সেই পরিমাণ অর্থ উপার্জন করা যায়নি৷ মুখ ফিরিয়েছেন দর্শকরা৷ ফলে লোকসানে চলা রেস্তরাঁটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক মাইক ও স্টিফনি সাডা৷ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হচ্ছে রেস্তরাঁটি৷

[ধর্মঘটীদের খোয়াতে হবে নাগরিকত্ব, হুঁশিয়ারি ফরাসি প্রধানমন্ত্রীর]
২০১৭-র নভেম্বরে প্যারিসে চালু হয়েছিল বিশ্বের নগ্ন-রেস্তরাঁ O’nature। শুরুর দিকে এই রেস্তরাঁকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল৷ রেস্তরাঁর অভিনব থিম’ই ছিল প্রচারের মূল রসদ৷ পোশাক, ফোন ও অন্যান্য সামগ্রী বাইরে জমা করে রেখে, তবেই এই রেস্তরাঁয় প্রবেশ করতে হত গ্রাহকদের৷ এটাই ছিল রেস্তরাঁর প্রধান শর্ত৷ ঢোকার সময় প্রত্যেককে একটি করে জুতো দেওয়া হত৷ একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা, ছাড়াও ছিল একান্তে সময় কাটানোর সুযোগ৷ খাবার থেকে শুরু করে রেস্তরাঁর সাজসজ্জা, প্রত্যেকটি বিষয়েই বেশ অভিনবত্ব এনেছিলেন মালিকরা৷ সমগ্র রেস্তরাঁটি ছিল বড় বড় পর্দা দিয়ে মোড়া৷ সঙ্গে রয়েছে নানা রঙের আলো৷ বেশ একটা মায়াবী পরিবেশ৷
[তিব্বতে বিপুল সমরসজ্জা চিনের, মোতায়েন শক্তিশালী হাউৎজার কামান]

মালিকপক্ষের ধারনা ছিল নগ্ন বিচের মতো, নগ্ন রেস্তরাঁ হটকেকের মতো গ্রহণ করবেন সাধারণ মানুষ৷ বিশেষ করে, প্যারিসে ঘুরতে এসে একবার অন্তত তাঁদের রেস্তরাঁতে ঢুঁ মারবেন দেশ-বিদেশের পর্যটকরা৷ কিন্তু তাঁদের এই ধারনা ভুল প্রমাণিত হয়েছে৷ আশানুরূপ ফলাফল পাননি রেস্তরাঁর মালিক মাইক ও স্টিফনি সাডা৷
সর্বশেষ খবর
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের