সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ কালো করে ধেয়ে এল রাক্ষুসে পঙ্গপালের ঝাঁক৷ ঝাঁপিয়ে পড়ে নিমেষে ধ্বংস করল সবুজ শস্যের মাঠ৷ দেশে দেখা দিল দুর্ভিক্ষ৷ না খেতে পেয়ে মারা পড়ল অজস্র লোক৷না, কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়৷ আজও আফ্রিকার অনেক দেশে পঙ্গপালের ঝাঁক দুর্ভিক্ষের কারণ৷ মানুষ প্রকৃতিকে নকল করে৷তবে প্রকৃতির মারণ শক্তি কতটা মারাত্মক হতে পারে সেটাই প্রমাণ করল মার্কিন সেনাবাহিনী৷ শত্রুকে ধ্বংস করতে এবার পেন্টাগন আনতে চলেছে রোবট পঙ্গপাল বাহিনী বা মাইক্রো ড্রোনের ঝাঁক, যা নিমেষে ধ্বংস করে দেবে শত্রুপক্ষকে৷
জলে ও স্থলে ‘ড্রাগন’ বধে আসছে K-4

সোমবার, একটি বিবৃত্তির মাধ্যমে পেন্টাগন মাইক্রো-ড্রোনের একটি ঝাঁকের পরীক্ষা সফল হয়েছে বলে জানায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই পরীক্ষা করা হয় বলে জানান এক সেনা কর্তা৷ ৩ টি F/A-18 সুপার হর্নেট বিমান থেকে ১০৩ টি মাইক্রো ড্রনের একটি ঝাঁক ছাড়া হয়৷অতি ক্ষুদ্র এই ড্রোনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি৷ কোনও নির্দেশ ছাড়াই এরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে একটি দল হিসেবে কাজ করে৷ শত্রু পক্ষ কিছু বুঝে উঠার আগেই এরা ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক, মিসাইল সব ধ্বংস করে দেয়৷ ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার হাই টেক জঙ্গিদের জন্য এটি বেশ চিন্তার খবর৷
২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত
সর্বশেষ খবর
-
চোলাই কেড়েছে স্বামী-দেওরকে, লড়াই করে এলাকাকে নেশামুক্ত ‘অন্য দুর্গার’
-
‘সন্ত্রাসীদের ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসংঘে শাহবাজের ভাষণের পরই তোপ ভারতের
-
স্কুলে বসেই জামাতারা গ্যাংয়ের ‘অপারেশন’, রায়গঞ্জে গ্রেপ্তার ৮
-
টানা বৃষ্টিতে সিকিমে ফের ধস, রিম্বিতে ভাঙল ৩০টি বাড়ি, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
-
‘ভারতীয়রাও পারেন’, নিন্দুকদের জবাব দিয়ে এশিয়াড ম্যারাথনে রুপো, কে এই সাওয়ান বারওয়াল?