সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাটে বেরিয়ে প্রতিনিয়তই নানারকম হেনস্তার মুখে পড়তে হয় মহিলাদের। কেউ কেউ তা মুখ বুজে মেনেই নেন। কিন্তু প্রতিবাদেও মুখর হন কেউ। অন্তত সোশ্যাল মিডিয়ার মতো জায়গা সেই প্রতিবাদের প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে। সম্প্রতি এক মহিলা সেখানেই হেনস্তার প্রতিবাদ করলেন।
[ ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ]
কী হয়েছিল ওই মহিলার সঙ্গে? জানা যাচ্ছে, ঊমা মগেশ্বরি নামে ওই মহিলা সিঙ্গাপুরের বাসিন্দা। মেট্রোয় দেখেন, তাঁর ঠিক উল্টোদিকে বসে এক ব্যক্তি তাঁর দিকে মোবাইল তাক করে আছে। প্রথমে ভেবেছিলেন তিনি নিজের কিছু কাজ করছেন। কিন্তু সন্দেহ ছিলই। একটু খতিয়ে দেখেই বুঝতে পারেন আসলে ওই ব্যক্তি তাঁরই ভিডিও তুলছেন। কিন্তু তিনি নিজেই জানতেন না যে, উল্টোদিকের জানলার কাচে সব দেখা যাচ্ছে। প্রথমে সামনাসামনি কোনও প্রতিবাদ না করে অভিনব কাজ করেন ওই মহিলা। পাল্টা ওই ব্যক্তির ছবি ও কৃতকর্মের ভিডিও তুলে রাখেন। পরে পরিচয় সমেত তা পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
[ মোদি পরমাণু বোমার থেকেও শক্তিশালী, দাবি বিজেপি নেতার ]
ওই ব্যক্তির সঙ্গে সরাসরি কথাও বলেছিলেন তিনি। ডেকেছিলেন রেলপুলিশকে। কিন্তু নিজের কাজের জন্য কোনও ক্ষমা তিনি চাননি। উল্টে বোনের মতো বলে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে এরকম আরও অনেক ভিডিও আছে। মহিলারা একটু অসাবধান হলেই অশ্লীল ভিডিও তুলে ওই ব্যক্তি নিজের কাছে রেখে দিয়েছেন। মহিলা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি এই ভিডিও তিনি পোস্ট করছেন যাতে বাকি যাত্রীরাও সতর্ক থাকতে পারেন।
সর্বশেষ খবর
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও
-
তারকেশ্বরের পর এবার চাকলার লোকনাথধামেও পুষ্পবৃষ্টি! মন্ত্রীর ঘোষণায় আনন্দিত পুণ্যার্থীরা