সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে আরও একবার বিপাকে ফেলে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ এ ব্যাপারে চিনের বিরোধিতারও প্রবল সমালোচনা করলেন তিনি৷
কিছুদিন আগেই রাষ্ট্রসঙ্গে জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার প্রস্তাব ওঠে৷ কিন্তু তার তীব্র বিরোধিতা করে চিন৷ মূলত চিনের কারণেই আজহারকে জঙ্গি ঘোষণা করা সম্ভব হয়নি৷ তা নিয়ে ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কেও অবনতি ঘটে৷ তবে এবার পাকিস্তানকে বিপাকে ফেললেন খোদ সে দেশের প্রাক্তন প্রেসিডেন্টই৷ কোনও রাখঢাক না করে খোলাখুলিই তিনি মাসুদকে জঙ্গি বলে অভিহিত করলেন৷ জানালেন, নিজের দেশেই বিস্ফোরণ ঘটানোর চক্রান্তে যুক্ত ছিলেন মাসুদ৷ চিনের বিরোধিতারও সমালোচনা করেন মুশারফ৷ প্রশ্ন তোলেন, চিনের এ ব্যাপারে নাক গলানোরই বা কি আছে৷ ভারতে পাক গুপ্তচর ধরা পড়ার প্রসঙ্গেও মুখ খোলেন মুশারফ৷ জানান, এরকম যদি হয়ে থাকে তবে তা প্রশ্রয় দেওয়া উচিত নয়৷
নিজের দেশের শরিফ সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রতিই এদিন ইঙ্গিত করেন তিনি৷ আন্তর্জাতিক ক্ষেত্রে এর ফলে যে পাকিস্তানের মুখ পুড়ছে তা বলতেও কসুর করেননি৷ তাঁর মতে, সেনা শাসনকালেই দেশের উন্নতি যথার্থ হয়েছিল৷ মুশারফের এই বক্তব্য যে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের সন্ত্রাস ও চিনের পক্ষপাতিত্বকেই তুলে ধরল, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একধাক্কায় দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার