G7 Summit

ওমানে ভারতীয় নাবিকদের হত্যার মাঝেই ফ্রান্সে জি-৭ বৈঠকে মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও! কূটনীতির নয়া মোড়

PM Narendra Modi: ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে তিনি ফ্রান্সের এভিয়ানে পা রাখেন। এই বৈঠকে যোগ দেবেন ট্রাম্পও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৮:৩৮

options
link
ওমানে ভারতীয় নাবিকদের হত্যার মাঝেই ফ্রান্সে জি-৭ বৈঠকে মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও! কূটনীতির নয়া মোড়
জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই।

ওমানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে তিন জন ভারতীয় নাবিকের। তা নিয়ে এখনও চলছে চাপানউতর। এই পরিস্থিতিতে মঙ্গলবার জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা তাঁর। দুই রাষ্ট্রনায়কের এই বৈঠকের দিকে তাকিয়ে সকলে। বর্তমানে গোটা বিশ্বে যা পরিস্থিতি চলছে তার ভিত্তিতে এবারের জি-৭ বৈঠক (G7 Summit) যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইরান যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত হবে।

Advertisement

ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে তিনি ফ্রান্সের এভিয়ানে পা রাখেন। এই বৈঠকে যোগ দেবেন ট্রাম্পও। সূত্রের খবর, মোদির সঙ্গে তিনি আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন। সংবাদ সংস্থা ‘এপি’ দুই মার্কিন কর্তাকে উদ্ধৃত করে আগেই জানিয়েছিল, বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ, জ্বালানি, দুই দেশের বাণিজ্য চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে সম্প্রতি ওমান উপকূলে একাধিক ভারতীয় নাবিকদের জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনা। তাতে নিহত হয়েছেন তিন ভারতীয় নাবিকও। এই নিয়ে নতুন করে ‘সংঘাতে’ জড়িয়ে দুই দেশ। মনে করা হচ্ছে, মোদি ট্রাম্পের বৈঠকে এই প্রসঙ্গওটিও উঠতে পারে। উল্লেখ্য, শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধান বৈঠক করেছিলেন।     

Advertisement

উল্লেখ্য, গত সপ্তাহে ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেট্টেবেল্লো’ নামে একটি বাণিজ্যতরীতে হামলা চালিয়েছিল মার্কিন সেনা। বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। বাকি তিন ভারতীয়র মৃত্যু হয়। শুধু তা-ই নয়, ওমান উপসাগরে আরও একাধিক ভারতীয় নাবিকদের জাহাজে হামলা চালায় মার্কিন সেনা। কিন্তু সৌভাগ্যবশত তাতে কোনও ভারতীয়র মৃত্যু হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.