সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্গের ভিতর থেকে হঠাৎ কার যেন গলার স্বর ভেসে এল৷ অপ্রত্যাশিত শব্দে চমকে উঠলেন এক হাসপাতাল কর্মী৷ কী ব্যাপার? মর্গ থেকে মানুষের গলার আওয়াজ আসছে কীভাবে? মর্গের ভিতরে ঢুকে বুঝলেন একটি রেফ্রিজরেটরের ভিতর থেকে কেউ চিৎকার করার চেষ্টা করছেন৷ ফ্রিজার খুলতেই দেখা গেল, নগ্ন অবস্থায় শুইয়ে রাখা একটি ‘মৃতদেহ’ ঠান্ডায় কাঁপছে এবং লোকটির থেকে কম্বল চাইছে৷ ভয়ে আর বিস্ময়ে প্রথমে হতভম্ব হয়ে যান হাসপাতাল কর্মী৷ এ তো নির্ঘাত ভূত!
কোনওরকমে নিজেকে সামলে নিয়ে ফ্রিজার থেকে ব্যক্তিকে বের করে আনলেন৷ চিকিৎসক এসে পরীক্ষা করে জানালেন, অত্যধিক মদ্যপান করার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে সাময়িকভাবে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল কামিল নামের ওই ব্যক্তির৷ মর্গেই তিনি ফের প্রাণ ফিরে পান৷
মজার বিষয় হল, মৃত্যুর চোখে ধুলো দিয়ে পোল্যান্ডের কামিল বাড়ি ফিরে যাননি৷ বরং ফের মদ্যপানের জন্য মর্গ থেকে বেরিয়ে সোজা গিয়ে যোগ দেন বন্ধুদের সঙ্গে! মদ্যপানের নেশা যে কতটা সর্বনাশা, তা ২৫ বছরের কামিলকে দেখলেই পরিষ্কার হয়ে যায়৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু