সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহেই সিওলে বসছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রপ বা এনএসজি বৈঠক৷ তার আগে চিনের রক্তচাপ আরও বাড়িয়ে সরাসরি ভারতের পাশে এসে দাঁড়াল রাশিয়া৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সংবাদমাধ্যমের কাছে আশাপ্রকাশ করলেন, চিনা বিরোধিতা কাটিয়ে ভারত ঠিকই আন্তর্জাতিক পরমাণু ক্লাবের সদস্যপদ আদায় করে নেবে৷
শুধু ভারতকে সমর্থন করেই থেমে থাকছে না রাশিয়া৷ এনএসজি-তে ভারতের প্রবেশের বিরুদ্ধে যে যে দেশ গলা উঁচিয়েছে, তাদের সঙ্গে কথা বলবে রাশিয়া৷ চিনকে দিয়েই ওই প্রক্রিয়া শুরু করে ফেলেছেন পুতিন৷ রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এনএসজি-তে ভারতের প্রবেশ সংক্রান্ত বিষয়ে চিনের সঙ্গে রাশিয়ার ‘খোলাখুলি’ কথা হয়েছে৷ পুতিন অবশ্য সতর্ক, রাশিয়ার সক্রিয় সহযোগিতা ভারতকে যেন নতুন করে কোনও আন্তর্জাতিক আইনভঙ্গের আওতায় না ফেলে৷ তাতে নয়া কূটনৈতিক অস্ত্র পেয়ে যেতে পারে চিন৷ গত মে মাসে ভারত ৪৮ সদস্যের এনএসজি-তে প্রবেশের দাবি জানিয়েছে৷ এনএসজি-তে প্রবেশাধিকার পেলে নিউক্লিয়ার টেকনোলজি, নিউক্লিয়ার সেক্টর ফুয়েল, মেটিরিয়াল-সহ একগুচ্ছ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা পাবে ভারত৷ দেশের পারমানবিক গবেষণা আরও কয়েক কদম এগিয়ে যাবে৷
পুতিন জানিয়েছেন, ভারতের সবরকম পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষায় রাশিয়া সক্রিয় সহযোগিতা করে এসেছে ও ভবিষ্যতেও করবে৷ কিন্তু আন্তর্জাতিক আইনে বেশ কিছু বাধা-নিষেধ রয়েছে৷ ভুললে চলবে না ভারত এক বিপুল জনসংখ্যা বিশিষ্ট দেশ৷ দেশের ‘এনার্জি ক্রাইসিস’ মেটানোর জন্য ভারত যদি কোনও নতুন পারমাণবিক গবেষণা চালাতে চায় তাহলে তাকে মান্যতা দিতে হবে৷ সব দেশের সঙ্গে এক সারিতে ভারতকে বসানো চলবে না, একথা সাফ জানিয়েছেন পুতিন৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী