সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাচ্চা মানুষ করা যে সহজ ব্যাপার নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন লন্ডনবাসী৷ যার ফল বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ-দমকল অবধি পৌঁছে যাচ্ছে৷ শুধুমাত্র কমোড ও রেলিংয়ে আটকে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতেই বছরে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে ব্রিটেন সরকারের কোষাগার থেকে৷
লন্ডন ফায়ার ব্রিগেড সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে নাকি প্রায় দেড় হাজার এই ধরনের অভিযোগ জমা পড়েছে৷ যার মধ্যে ৯৯৯ নম্বরে সবচেয়ে বেশি ফোন এসেছে, বাচ্চা কমোডে আটকে যাওয়ার৷ বেশিরভাগ ক্ষেত্রেই যা ক্ষুদ্র সমস্যাই হয়ে থাকে৷ দমকল কর্মীরা যাওয়ার আগেই তার সমাধান হয়ে গিয়ে থাকে৷
এই কারণেই আগে কমিউনিটি সেফটি গ্রুপের ম্যানেজার মার্ক হ্যাজেলটন হামেশাই বাবা-মাকে খুঁটিনাটি প্রশ্ন করে ঘটনার গুরুত্ব জেনে নেন৷ তারপর ঘটনাস্থলে রওনা দিতে কর্মীদের নির্দেশ দেন৷ শিশু সুরক্ষা সপ্তাহের আগে বাবা-মাকেও সন্তানদের বেশি করে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷ তবে, নিজে বাবা হিসেবে জানেন সেটা কত শক্ত কাজ৷

সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান