সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পাকিস্তানকে যে ভাষায় আক্রমণ করেন রাজনাথ সিং, তা নিছকই শব্দ নয়। একে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা বলে। তাঁর বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই পাল্টা আক্রমণ ফিরিয়ে দেব।” ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাক জঙ্গি নেতা হাফিজ সইদ।
প্রসঙ্গত, পাকিস্তানের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে হামলার ঘটনার নিন্দা করে পাকিস্তানের সন্ত্রাসবাদ পোষণের কড়া ভাষায় নিন্দা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্যের পরই পাল্টা এই বক্তব্য রাখলেন হাফিজ।
লাহোরের নাসের বাগের এক সভায় বক্তব্য রাখতে এসে সইদ ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকিও দেন। বলেন, “ভারতকে বলতে চাই এটা ১৯৭১ সালের পাকিস্তান নয়। আজকের পাকিস্তান পারমাণবিক অস্ত্র এবং ক্ষমতাসম্পন্ন সর্বোচ্চ শক্তিশালী মুসলিম রাষ্ট্র।”
ভারতের পাশাপাশি পাক প্রশাসনকেও হুমকি দিতে ছাড়লেন না হাফিজ সইদ। পাকিস্তানে অভিযুক্ত ভারতীয় চর কুলভূষণকে যাতে কোনওভাবেই রেয়াত না করা হয়, সেই কথাই পাক প্রশাসনের উদ্দেশ্যে বলেন তিনি।
সর্বশেষ খবর
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!
-
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
-
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!