অভিজাত হোটেলে বাড়ছে ধর্ষণের ঘটনা, প্রশ্নের মুখে ঢাকা

এ নিয়ে বাংলাদেশ জুড়ে সোচ্চার সাধারণ মানুষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৭, ০৮:৫০

options
link
অভিজাত হোটেলে বাড়ছে ধর্ষণের ঘটনা, প্রশ্নের মুখে ঢাকা

সুকুমার সরকার, ঢাকা: দেশের সবচেয়ে অভিজাত শহর। অথচ সেখানেই নারীদের সম্মান সুরক্ষিত নয়। শুনতে তাজ্জব লাগলেও নিরাপদ ধর্ষণের স্থান হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকার হোটেলগুলির নাম উঠে আসছে বারবার। আর সেই ধর্ষকরা হল বিত্তশালীদের বখাটে পুত্র। হোটেল ভাড়া করে সেখানে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশ জুড়ে সোচ্চার সাধারণ মানুষ। অভিজাত পল্লি গুলশনের দ্য রেইন ট্রি হোটেলের পর এবার হোটেল জাকারিয়ায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর ওই হোটেলটিতে ধর্ষণের ঘটনা ঘটে।

Advertisement

[পাকিস্তানে আটক ব্যক্তির ‘কনস্যুলার অ্যাকসেস’ চাইল ভারত]

সোমবার বনানী থানায় মামলা দায়ের হওয়ার পর বিকেলে ওই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ২৯ বছর বয়সী ওই নির্যাতিতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার আধিকারিক আলি আকবর জানান, মহাখালী ওয়্যারলেস গেট সংলগ্ন জাকারিয়া ইন্টারন্যাশনালে গত বছরের ১৭ নভেম্বর ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ তুলে ওই মহিলা সোমবার নারী ও শিশু নির্যাতন আইন ধারায় মামলা করেন। গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় দুই তরুণী পড়ুয়া। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় মামলা করেন নির্যাতনের শিকার এক তরুণী।মামলার পাঁচ আসামির মধ্যে সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে এবং সাদমান (২৪) পিকাসো রেস্তরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মহম্মদ হোসেন জনির ছেলে।

Advertisement

[কুমিরকে নিয়ে রাস্তায় বেরলেন ব্যক্তি, হতবাক পথচলতি মানুষ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.