সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর সম্মান, নিরাপত্তা নিয়ে যখন সারা পৃথিবীতে বিশেষ আলাপ-আলোচনা তথা সচেতনতা প্রসারের প্রয়াস, তখন চিনে দেখা গেল উল্টো ছবি৷ হিরে বিক্রি করতে এক মহিলাকে নগ্ন করা হল সে দেশে৷
সম্প্রতি চিনের এক গহনা দোকানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ধারে-ভারে বেশ নামী এই সংস্থাটি৷ ভিডিওয় দেখা যাচ্ছে, এক সেলসউওম্যান উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় দাঁড়িয়ে আছেন কাউন্টারে৷ তাঁর স্তনবৃন্তে আটকানো আছে হিরের গহনার স্টিকার৷ কাউন্টারে উপস্থিত সকলেই তাঁকে দেখছেন৷ দৃশ্যতই অস্বস্তিতে ওই মহিলা৷
হিরে প্রদর্শনের এই বিকৃত রীতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ নারীশরীরকে বিজ্ঞাপনে পণ্য করে তুলেছে কর্পোরেট দুনিয়া, এ নিয়ে আলাপ আলোচনা সারা দুনিয়ায় কম হয় না৷ কিন্তু চিনে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা প্রায় নজিরবিহীন৷ যে গহনা নারীর ভূষণ, নারীকে নগ্ন করেই সেই গহনা বিক্রির ঘটনায় তীব্র ক্ষোভ দেখা গিয়েছে বিশ্ব জুড়ে৷
জানা যাচ্ছে, এই প্রথমবার নয় এর আগেও এরকম পদ্ধতি অবলম্বন করেছে সংস্থাটি৷ এক আউটলেটের উদ্বোধনের সময় বডি পেন্টিংয়ের অছিলায় নারীকে নগ্ন করা হয়েছিল৷ সেটিও ছিল তাদের প্রচারের অঙ্গ৷ কোনও ইঙ্গিত, ইশারা নয়, সরাসরি নারী শরীরকে মূলধন করেই বিশ্বের প্রচারের আলো কেড়ে নেওয়া সংস্থাটির রেওয়াজ৷ ইতিমধ্যেই সংস্থার মালিকের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে বিশ্ববাসী৷ কিন্তু চিনা প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি