সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইথিওপিয়ার (Ethiopia) কয়েকশো শরণার্থীদের হত্যার অভিযোগ উঠল সৌদি আরবের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (HRW) রিপোর্টে একে ‘গণহত্যা’ বলে উল্লেখ করা হয়েছে। ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলেই চিহ্নিত করা হয়েছে ৭৩ পাতার রিপোর্টে। মৃতদের মধ্যে রয়েছে অসংখ্য শিশু ও নারীও।
ইয়েমেন হয়ে সৌদি সীমান্ত দিয়ে সেদেশে পৌঁছনোর চেষ্টা করছিলেন গৃহযুদ্ধে জেরবার ইথিওপিয়া থেকে আগত শরণার্থীরা। কিন্তু বিস্ফোরক ও গুলি ছুঁড়ে তাঁদের খুন করেছে সৌদি সীমান্তরক্ষীরা। রিপোর্টে জানানো হয়েছে, রাতের অন্ধকারে সীমান্ত পেরনোর চেষ্টা করার সময় শরণার্থীদের উপরে নির্বিচারে গুলি চালাতে থাকে রক্ষীরা। ছিন্নভিন্ন মৃতদেহের সারির বর্ণনাও রয়েছে সেখানে।
যদিও নামপ্রকাশে অনিচ্ছুক সৌদি প্রশাসনের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যেই সৌদি আরব প্রশাসন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের মতে, এইচআরডবলিউয়ের অভিযোগ ‘ভিত্তিহীন ও কোনওভাবে নির্ভরযোগ্য সূত্রের উপর প্রতিষ্ঠিত নয়।’ এদিকে ইথিওপিয়ার সরকার ও ইয়েমেন প্রশাসন, কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। যদিও আমেরিকা ইতিমধ্যেই ওই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবিষয়ে বিস্তৃত তদন্তের দাবি জানিয়েছে তারা।
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?