অশালীন পোশাক পরার অভিযোগ, ক্ষোভে দেশ ছাড়লেন সৌদির সাংবাদিক

কট্টরবাদীদের বিরোধিতা করে সাংবাদিকের পাশে নেটিজেনরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০১৮, ১৮:০৩

options
link
অশালীন পোশাক পরার অভিযোগ, ক্ষোভে দেশ ছাড়লেন সৌদির সাংবাদিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অশালীন পোশাক’ পরেছেন। সোশ্যাল মিডিয়ার বিরোধিতার মুখে পড়ে দেশ ছাড়লেন সৌদি আরবের টিভি উপস্থাপিকা। সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠেছে কিছুদিন আগেই। সৌদি প্রশাসনের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জনিয়েছেন অনেকেই। কেউ কেউ এই সিদ্ধান্তকে নৈতিক জয় হিসেবেই দেখছেন। এদিকে এহেন যুগান্তকারী নির্দেশিকার খবর করতে গিয়ে কট্টরবাদীদের রোষে পড়লেন সেদেশের বৈদ্যুতিন মাধ্যমের সংবাদ উপস্থাপিকা। তাঁর নাম শিরিন-আল-রিফায়ে। এই সৌদি উপস্থাপিকার বিরুদ্ধে অভিযোগ, উপস্থাপনার সময় তাঁর পরনের বোরখা আংশিকভাবে উন্মুক্ত ছিল। সেকারণেই বোরখার ফাঁক দিয়ে তার জামা ও পাজামা দেখা গিয়েছে। হিজাবটিও আলগাভাবে পরেছিলেন ওই উপস্থাপিকা।

Advertisement

[ইরানী তেলে মার্কিন নিষেধাজ্ঞা, আমেরিকাকে কড়া বার্তা ভারতের]

সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোতে কোনও বাধা নেই। কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এই খবরের ভিডিও ক্লিপিংস ভাইরাল হতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে উপস্থাপিকা শিরিন-আল-রিফায়েকে দেখেই শুরু হয় কটূক্তি। তাঁর পরিধান দেখে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘রিয়াধে নগ্ন মহিলা গাড়ি চালাচ্ছেন’। উপসাগরীয় অঞ্চলে ব্যাপক হারে ট্রোলড হন ওই টিভি উপস্থাপিকা। নেটিজেনদের সমালোচনার খবর পৌঁছায় সৌদির রাজ দরবারেও। রাজ পরিবারের শাসকরা জানতে পারেন, অশালীন পোশাক পরে দেশীয় পোশাক-বিধি লঙ্ঘন করেছেন শিরিন-আল-রিফায়ে। এরপরই তলব করা হয় দুবাইয়ের বৈদুতিন মাধ্যম আল আলান টিভিকে। সেখানকারই সাংবাদিক ওই সৌদি মহিলা। নেটিজেনদের সমালোচনা থেকে বাঁচতে মঙ্গলবার সংশ্লিষ্ট বৈদ্যুতিন মাধ্যমের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, টিভি উপস্থাপিকা শিরিনকে তদন্তকারী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে ওটা অশালীন পোশাক পরিধানের অভিযোগকে উড়িয়েছেন উপস্থাপিকা। একটি নিউজ পোর্টালে সাফ জানিয়েছেন, ঘটনার দিন শালীন পোশাকই পরেছিলেন তিনি। এরপরেও বিতর্ক ছড়ালে একান্ত বাধ্য হয়েই দেশে ছাড়েন ওই টিভি উপস্থাপিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বন্ধ হোক অর্থনৈতিক করিডর, ব্রিটেনে চিনা দূতাবাসের সামনে বালোচদের বিক্ষোভ]

এদিকে শালীন পোশাক পরেও কট্টরবাদীদের শিকার হওয়ার ঘটনায় নেটিজেনদের একাংশ ওই টিভি উপস্থাপিকার পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কট্টরবাদীদের উদ্দেশে পালটা বিদ্রুপও করেছেন। উল্লেখ্য, গত রবিবারই দশক পুরনো নিয়ম ভেঙে মহিলাদের গাড়ি চালানোয় সবুজ সংকেত খুশি সেদেশের প্রমীলাবাহিনী। এহেন মুক্তির স্বাদ পেয়ে উদযাপনে মেতেছিলেন মহিলারা। সেখানে আচমকা টিভি উপস্থাপিকার পোশাক নিয়ে সমালোচনার ঘটনা শুধু বিরক্তির মাত্রাকেই বাড়িয়েছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.