রাত পোহালেই নববর্ষ, কড়া নিরাপত্তা বাংলাদেশে

প্রস্তুতি জমজমাট রমনায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:২৭

options
link
রাত পোহালেই নববর্ষ, কড়া নিরাপত্তা বাংলাদেশে

সুকুমার সরকার, ঢাকা: শুক্রবার পোহালেই বাঙালির জীবন থেকে বিদায় নেবে আরও একটি বছর। সেই নতুন বছরকে স্বাগত জানাতেই এদিন মঞ্চ-মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রতি বছরের মতো প্রভাতী আয়াজনের প্রস্তুতি সম্পন্ন করল ছায়ানট। নতুন বছরের প্রথম সূর্যের আলোয় শিল্পী মর্তুজা কবীর মোরাদের বাঁশিতে রাগ আহীরভাঁয়রো’র মধ্য দিয়ে শনিবার পয়লা বৈশাখের সকালে বর্ষবরণ করবে ছায়ানট। তাদের সেই প্রভাতী আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে রমনার বটমূলে হয়ে গেল শিল্পীদের মঞ্চমহড়া। বহু ভাষাবিদ ড: মহম্মদ শহিদুল্লাহর পঞ্জিকা মতে শনিবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ।

Advertisement

শুক্রবার বিকেল ৩টেয় রমনার বটমূলে প্রভাতী আয়োজনের মঞ্চ মহড়ায় অংশ নেন প্রায় দেড়শতাধিক শিল্পী। বটের সিক্ত ছায়া আর লেকের ধারের শীতল হাওয়ায় এসময় তাঁরা প্রায় ২০টিরও বেশি গান পরিবেশন করেন। মঞ্চ মহড়ায় দাদরা, ত্রিতাল, ঝাঁপ, আড়ঠেকা, কাহারবা ও তেওড়া’সহ বিভিন্ন তালে শিল্পীরা সম্মেলক গান-সহ একক সংগীত নিবেদন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- পূর্ব গগন ভাসে দীপ্ত হইলো সুপ্রভাত, ওই পোহাইলো তিমির রাতি, শুভ্র প্রভাতে তিমির গগনে, প্রথম আলোর চরণধ্বনি, জাগো অরুণ ভৈরব, শ্রভ্র সমুজ্জল হে চির নির্মল, প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে, তোমার হাতের রাখিখানি, প্রভাত বীণা তব বাজে, আজি গাও মহাগীত, গঙ্গা সিন্ধু নর্মদা, কাবেরি যমুনা ঐ, আজি নতুন রতনে, জল বলে চল, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মালা হাতে খসে পড়া, তোমার দ্বারে কেন আসি ইত্যাদি। কক সংগীত পরিবেশন করেন অভয়া দত্ত, সুমারানি রায়, খাইরুল আনাম শাকিল, সত্যম কুমার দেবনাথ, সেঁজুতি বড়ুয়া, সুস্মিতা দেবনাথ সূচি, মাহমুদুল হাসান, লাইসা আহমেদ লিসা, সেমন্তি মঞ্জুরি, এটিএম জাহাঙ্গির প্রমুখ। ‘পৃথিবী জোড়া গান’ আবৃত্তি করেন শামিমা নাজনীন। শনিবার পয়লা বৈশাখের প্রভাতী আয়োজনে এ পরিবেশনাগুলোই নিবেদন করবেন শিল্পীরা। নতুন বছরের সূর্যকেও তারা আমন্ত্রণ জানাবেন তাদের কথা-সুরের আয়োজনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে বর্ষবরণের উৎসবে যেকোনও ধরনের অঘটন এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট-সহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। কোনও অঘটন যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া এ ধরনের পরিস্থিতিতে কে কি করবে সেটাও প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.