আমেরিকায় নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের

আহত অন্তত ১৭ জন...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১৪:২৪

options
link
আমেরিকায় নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার আরকানসাসের লিটল রক নাইটক্লাবে ঢুকে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে জখম অন্তত ১৭ জন। আরকানসাসের পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর জানিয়েছে। শনিবার এক কনসার্ট চলাকালীন নাইট ক্লাবে ঢুকে গুলি ছুড়তে থাকে অভিযুক্ত বন্দুকবাজ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানা যায়নি।

Advertisement

লিটল রক পুলিশ তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে, কে বা কারা গুলি চালিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, এদিনের হামলাকে এখনই জঙ্গি হামলা বলা যায় না। তবে হামলায় কেউ নিহত হননি বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। রাত আড়াইটে নাগাদ নাইট ক্লাবে হামলাটি হয়েছে বলে জানিয়েছে একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল।

অন্তত ২০ বার গুলি চালানোর আওয়াজ পাওয়া গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যাঁরা ওই সময় নাইটক্লাবে উপস্থিত ছিলেন, গুলির শব্দে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। পদপিষ্ট হয়েও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.