সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ‘ভিভিআইপি’ ট্রিটমেন্ট পেতেন ‘গদ্দার’ ইউটিউবার জ্যোতি মালহোত্রা! সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য।
স্কটিশ নাগরিক কলাম মিলি। ইউটিউবে কলাম অ্যাব্রোড নামে তাঁর একটি চ্যানেল রয়েছে। তিনি গত মার্চ মাসে পাকিস্তানে গিয়েছিলেন। লাহোরের আনারকলি মার্কেটে একটি ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎই দেখেন ‘নো ফিয়ার’ জ্যাকেট পরে হাতে একে-৪৭ নিয়ে ঘোরাঘুরি করছেন ছ’জন। এরপরেই জ্যোতির সঙ্গে তাঁর আলাপ হয়। ওই ইউটিউবারের কথায়, “পরে বুঝতে পারি ওই ছ’জন বন্দুকধারী মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিলেন। যদিও বুঝতে পারিনি কেন ওরা মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিল।” কলাম আরও জানান, জ্যোতি তাঁকে বলেছিল পাকিস্তানের আপ্যায়নে তিনি মুগ্ধ। পাশাপাশি কলামকে জ্যোতি জিজ্ঞাসা করেন, এখনও পর্যন্ত কতবার কলাম পাকিস্তানে এসেছেন। তখনই কলাম জানতে পারেন জ্যোতি ভারতীয় ইউটিউবার।
এই ভিডিও প্রকাশ পেতেই দ্রুত ছড়িয়ে পড়ে। এতেই প্রশ্ন উঠছে, ভরা মার্কেটে কেন শুধু জ্যোতির সঙ্গে বন্দুকধারীরা ছিল? কেন তাঁকে এভাবে পাহারা দেওয়া হচ্ছিল পাকিস্তানে? উল্লেখ্য, পাক গুপ্তচরদের সঙ্গে জ্যোতির যোগসাজশের একাধিক তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। ভারতে পাক হাইকমিশনে কর্মরত দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতার বিভিন্ন প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে পাকিস্তানে জ্যোতির ‘ভিভিআইপি’ ট্রিটমেন্টের ভিডিও প্রকাশ্যে এল। যদিও বন্দুকধারীরা আদতে নিরাপত্তা বাহিনীর সদস্য নাকি জঙ্গি, সেটা এখনও স্পষ্ট নয়। গোয়েন্দাদের অনুমান, দানিশই জ্যোতির জন্য করে এই নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিল। এদিকে সোমবার জ্যোতির পুলিশ হেফাজত শেষ হচ্ছে। এদিনই তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে